আয় মদন খেলবি মাঠে,
নগেন যায় বল নিয়ে।
মধুরাম বাঁশি বাজায়,
নিধুরাম গরু চরায়।
বোকারাম ধোকা দেয়,
পেঁচারাম বিটে যায় কুম্ভরামের মাথায়।
উইপোকা কাপড় কাটে,
ছারপোকা ট্রেন চড়ে।
পটলরাম মাছ কিনে,
ভিতুরাম পিছুটানে।
পেটমোটা গোপালবেটা,
বাড়ি নিয়ে যায় ইলিশ মাছের কাটা।
ভেপুরামের সুন্দরি বউ তার,
হেসে হেসে কাটায় সুখের সংসার।
প্যাঁচালরাম জিলাপি বানায়,
বউয়ের সাথে প্যাঁচ করে দিন কাটায়।
কাকডাকে কোকিল ডাকে,
মাছিরাম ভাজিধরে।
ব্যঙবেটা ছাতি খুঁজে,
কানুরাম মোচ মুছে।
আদুরাম দাদুরাম নাতি তাদের জয়রাম,
সারাদিন ঘুরাফেরা করে নেই তার কাজকাম।
ভূতুরাম,দুদুরাম খায় আর ঘুমায়
অনু,বিনু মাছমারে দুদুরামের পাড়ায়।
পদ্মলোচন চুরি করে,
কানাইরাম মাছ ধরে।
যদুরাম পড়ে গেল মহারাজার ফাঁদে,
কদুরামের পা দুখানি গজুরামের কাঁধে।
মোট পড়েছেনঃ ৭৩৪জন
আজ পড়েছেনঃ ০জন
গোপালের কবিতা মানেই হাসির আর মজার। দারুন লাগলো দাদা। শুভ কামনা রইলো আপনার জন্য
সাধুবাদ,দিদি
এত এত রাম! এতো দেখি রামের মুল্লুক!!
গোপালের ইহলীলা সাঙ্গ করে দিয়েছো রামলীলা কবিতায় 🙂
শুভ কামনা 🌹🌹
হাহাহা,
গোপালবেটার রামলীলায় ইহলীলা সাঙ্গ।
ভালো থাকুন দিদি।
এতরকমের রামের আড়ালে কাহাদের চিনাইলা প্রদীপ রাম? একেকটা চরিত্র তো সমাজের মধ্যেই বিচরনরত দেখতে পাইলাম মনে হইতেছে! গোপাল রাম একখানা চিজ বটে!
রামলীলা দারুন লাগলো দাদাভাই।
গোপাল রাম একখানা চিজ বটে!
একদম দিদি।
গোপালরামকে চিনাতে গিয়ে আমি প্রদীপ রাম হয়ে পড়লাম 😒
.
ভালো থাকুন, দিদি।
চমৎকার লেখা ,ভালো লাগলো
সাধুবাদ,দাদা
এ তো দেখছি কঠিন লিলা!
একদম,
সাধুবাদ,দাদা।
দারুন কবিতা
একেবারে ভিন্ন স্বাধ পেলাম
অনেক ভালো লাগলো ভাই
শুভকামনা
সাধুবাদ,দাদা।
চমৎকার ছড়া। ভালোই লেগেছে। ধন্যবাদ ।
সাধুবাদ,দাদা।
লেখা পড়ে হাসতে হাসতে শেষ। অসম্ভব সুন্দর লেখাটির জন্য ধন্যবাদ দাদা।
ভালো থাকুন, দাদা।
হা হা!
ছড়া পড়ে হাসলাম
সাধুবাদ,দিদি
ভাললাগা জানালাম দাদা।
সাধুবাদ দাদা