আষাঢ়ী প্রকৃতি

প্রকৃতি সেজেছে লাল,হলুদ, বাসন্তী ভালোবাসায়;
মেঘের উড়ুপে ভাসছে বিষুবরেখা-
ছিন্ন করে নিয়ম-নীতির দর্পচূর্ণ ।
চন্দ্রার পাঁজর ভেঙ্গে আলোকজল ধেয়ে আসছে মর্ত্যে;
আষাঢ়ীয় বর্ষণে হাওর-বাওড় কানায় কানায় পূর্ণ।

কামিনী-মালতীর তারার ফুলে যামিনী আবক্ষে সুবাসিত শয্যা,
বর্ষণধারায় রাগ-রাগিনীর সুরে বিমূর্ত মানচিত্র;
পাহাড়ী ঢলে ছুটছে জলতরঙ্গিনী এঁকেবেঁকে।
মলয় সমীরে সুখের আগমনী বার্তা ভেসে আসছে;
কখনো কালো মেঘ,কখনো উজ্জ্বল রোদ;
যক্ষের ধনের মতো বুকে আগলে আকাশটা ঝুলছে।

মোট পড়েছেনঃ ১,২৭১জন আজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

    1. প্রথম হবার জন্যি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। কিন্তু এভাবে মন্তব্য না দিয়ে বারেবারে ফাঁকি দেওন যাইবো না। আপনারে বাইন্ধা রাখুম। 🙄🙄🙄 কিতা কন, ঠিক কইছি না? ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

      1. আমি বান্ধা পইড়বার জন্যি পা বাড়াইয়া রইছি গো ছোটদি! তুমি আমারে বান্ধি রাইখতি পারো। কে করিছে বারন তোমারে?
        পলায়ে আর যাবো ক’নে?
        ঘুরিফিরি আবার তো এহানেই আসপানি।

  1. এতো দেখছি ঢল নামানো বর্ষা, ভেসে যাওয়ার হাতছানি,
    আকাশের কপালে খারাবি আছে প্রচুর।
    বর্ষা আসতে না আসতেই বান ডাকিয়ে এনেছেন!

    1. 🤣🤣 ঢল তো নেমেই গেছে ভাইয়া, কিযে হবিনি এবার কবার পাত্তিছিনা। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

    1. আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় প্রতিনিয়ত হই ধন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো

    1. এমন মন্তব্যে বুকটা ভরে যায় দাদা। জানি আপনাদের মতো ভালো লিখতে পারি না তবুও লিখি মনের খোরাক এর জন্য। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো

  2. প্রকৃতির অপরূপ বর্ণনায় হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ শব্দ চয়নে লেখা কবিতা পাঠে মুগ্ধতা অনিমেষ।
    তবে আষাঢ়ের জল থৈ থৈ পরিবেশ সবার জন্য রোমাঞ্চিত সুখময় নয়।

    চমৎকার লিখেছেন দিদি

    1. তা ঠিক সবার জন্য রোমাঞ্চিত নয়, আমার জন্য তো নয়ই কারন আমি তিন-চারবার জীবন ফিরে পেয়েছি পানিতে ডুবে মরা থেকে। সুন্দর মন্তব্যে ভালো লাগা জানিয়ে গেলাম ‌ । নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

  3. শব্দের দৃশ্যায়িত বর্ননায় ভিজে এলাম পাহাড়ি ঢলে ছোটদি! এমন বন্দনা যদি আমি পরতাম বর্ননা করতে….আহা…দারুন ভেসে গেলাম বর্ষাবন্দনায়।

    1. আপনার এমন মন্তব্যে আবেগ আপ্লুত হয়ে গেলাম। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে প্রতিনিয়ত সিক্ত হই আর ভালোলাগায় ডুবে যাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন

  4. কবিতা পড়ে গুনগুনিয়ে একটা গান মনে পড়েছে,,
    আষাঢ় শ্রাবণ মানে নাতো মন
    ঝরো ঝরো ঝরেছে…

    কবিতা খুব সুন্দর হয়েছে, যদিও আমি কবিতা কম বুঝি 🙂

    শুভ কামনা অবিরত 🌹🌹

    1. আপনি কবিতা বুঝেন না, কিন্তু অ-কবিতা বুঝেন যা অসম্ভব ভালো লিখেন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভালো লাগার জন্য। শুভ সকাল 🌹🌹

    1. 🙄🙄 গোপন রহস্য। সে এক ঐতিহাসিক , পৌরাণিক কাহিনী। 🤣🤣 ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

  5. আপনার স্বরচিত কবিতা যতই পড়ি,ততই যেন বিমুগ্ধ হই।একজন পাঠক হিসেবে এতটুকু শুধু বলতে পারি যে আপনি বহুদূর যাবেন কবিতার অদৃশ্য ডানায় ভর করে।অকৃত্রিম ভালবাসা রইল,দিদি।

    1. বাহ্ আপনার মন্তব্যে প্রচন্ড রকম আনন্দিত, উচ্ছ্বসিত। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য আমি। ভালো থাকুন সুস্থ থাকুন

মন্তব্য করুন