মেঘ বালিকা

মেঘ বালিকা, আজ তোমার মন খারাপ?
তাইতো বুঝি গোমড়া মুখে করছো পায়চারী!
একটু ঠোকর পেলেই কাঁদবে ভীষণ ভারী।
তুমি কাঁদো যদি, বৃষ্টি হয়ে ঝরবে –
আমি তখন হাত বাড়িয়ে পরশ নেব তোমার,
টুপ করে অধর ছুঁয়ে মুখে নেব পুরে।
তোমার কান্না হবে নদী;
উর্মিমালা আছড়ে পড়বে তটে;
আলতা রাঙা উদম পা দু’খানি,
নূপুরের ঝংকার তুলে সিক্ত হবে তোমার ছোঁয়াতে।

মেঘ বালিকা, তুমি হাসলে খিলখিলিয়ে;
আদিত্যের আলোকধারা ঝরবে, বসুধা হাসবে ঝলমলিয়ে।
পাখির কিচিরমিচির ডাকে ঘুমন্ত প্রাণীকুল জেগে উঠবে।
সোনালী ফসলে ভরে উঠবে মাঠ, ধূ ধূ প্রান্তর;
হরিৎ বনানী সাজবে বর্ণালী আখরে,
কর্মচাঞ্চল্যে ভরে উঠবে মানব-সভ্যতা।

মোট পড়েছেনঃ ১,১৩৬জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. মেঘ বালিকাদের মন খারাপই থাকে। তবে দিদিভাইয়ের কলমের ছোঁয়ায় ওদের মন যেমন ভাল হয়ে উঠে ঠিক তেমনই পাঠকদের। দারুন কবিতা দিদিভািই।
    ইদ মুবারক।

    1. অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। মন্তব্যে মনটা খুশিতে টগবগ করছে। 🙂🙂 । আপনাদের ভালোবাসা, ভালোলাগা আমাকে লিখতে অনুপ্রেরণা দেয়। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। ঈদের শুভেচ্ছা

  2. মেঘ বালিকার মন খারাপ ভালো হয়ে যায় প্রিয়জনের স্পর্ষে।
    বৃস্টি হয়ে ঝরে তখন প্রতিদান দেয়।
    প্রান উজার করে সব কিছুই বিলিয়ে দেয়।

    কবিতা ভালো লেগেছে ছোটদি।
    শুভ কামনা।

    1. ওমা দাদা ভাই দেখি ছোড একখান কবিতা উপহার দিলেন। অসাধারণ লেগেছে। দাদা ভাই আপনিও লিখুন। মন্তব্যের জন্য অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। ঈদ মোবারক

    1. আপনি যা লিখবেন তা যে অসাধারণ অনবদ্য হবে তা আগেই বলে দিলাম। ধন্যবাদ আপু আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য। শুভ সকাল

  3. আজ কাল যখন তখন
    অভিমান হয় মেঘ বালিকার
    কারণে অকারণে ই ঝরাচ্ছে অশ্রু
    কখনো তো আবার উচ্চ শব্দে কেঁদে উঠছে
    যা অনেকটাই ধরিত্রীর জন‌্য হুমকি স্বরূপ

    ভালো থাকুন সুস্থ থাকুন দিদি

মন্তব্য করুন