নিয়মের ঘূর্ণিপাকে আজ আমি শ্রান্ত,
গন্তব্যের ধ্বজা হারিয়ে গেছে দূর্বোধ্যতার উর্ণাজালে।
মননশীলতা থমকে গেছে ব্যর্থতার গড্ডালিকায়;
শূণ্যতার উপস্থিতি অহর্নিশি-
অমানিশার শামিয়ানা হয়ে আবর্তমান।
পথ হারিয়েছে পথের বিরাগ-অভিমানে;
অন্তর্জ্বালায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে ব্যথার শ্মশানঘাটে।
স্বপ্ন-জাগরণে ধেয়ে আসে অবিরত-বিরহের বিমূর্ততা;
ছুঁয়ে গেছে জীবনের চতুর্মাত্রিক পটভূমি;
ভবনদী বয়ে চলে সর্পিল গতিতে-
নিরাশার লন্ঠন হাতে নিয়ে।
চিরস্থায়ী ঠিকানার ডাক ভেসে আসে-
সুদূর তেপান্তরের মাঠ পেরিয়ে কর্ণযুগলে।
মোট পড়েছেনঃ ৮৭৩জন
আজ পড়েছেনঃ ০জন
দূর্বোধ্যতার উর্ণাজাল উজিয়ে মধুময় ডাক ভেসে আসে
তেপান্তরের মাঠ পেরিয়ে, আশার পিদিম জ্বেলে।
চলিবে।
নিরন্তর ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রথম হবার জন্যিও শুভেচ্ছা স্বাগতম। ভালো থাকবেন সাবধানে থাকবেন
স্বপ্ন-জাগরণে ধেয়ে আসে অবিরত-বিরহের বিমূর্ততা;
ছুঁয়ে গেছে জীবনের চতুর্মাত্রিক পটভূমি;
ভবনদী বয়ে চলে সর্পিল গতিতে-
নিরাশার লন্ঠন হাতে নিয়ে।
.
ভবনদী সবসময় ভবঘুরে তার নেই যে ঠিকঠিকানা!
অনবদ্য কাব্যকথন দিদি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা
কবিতাটা হল অনেক ভালো
কবিতায় আজ মন হারালো।
হা হা হা । মন্তব্যে ছন্দ , লাগলো যে অনবদ্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
“চিরস্থায়ী ঠিকানার ডাক ভেসে আসে-
সুদূর তেপান্তরের মাঠ পেরিয়ে কর্ণযুগলে।”
বিরহ ব্যাথায় কাতর হলে কি চলে
সুদিনের আশায় স্বপ্ন দেখার ছলে ?
ভাল লাগলো দিদি। শুভ কামনা।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন সুস্থ থাকুন। নিরন্তর শুভকামনা
কবিতা পড়ে একটা কথাই কেবল মনে হচ্ছে,
এই কবিতার সম্পুর্ণ পাঠোদ্ধার করা আমার মতো মূর্খের পক্ষে সম্ভব না। মহারাজের ডিকসনারিটা যদি ধারে পাই তাহলে হয়তো চেষ্টা করতাম 🙁
যাই, মহারাজকে খুঁজে আনি..
🤭🤭 লজ্জায় মরে যাই। কি যে বলেন না। ভালোবাসা অফুরান ও কৃতজ্ঞতা
নিরাশার মাঝে একটুকরো খড়কুটো আশার আলো নিয়ে আসতে পারে। তবে কতটুকু কাজে দেয় তা নিজের কর্মের উপরেই নির্ভরশীল।
ভালো থাকুন।
ঠিক তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন।
আরেকটি ভাল লাগার কবিতা পড়লাম। ধন্যবাদ দিদিভাই।
আপনাকেও অনেক ধন্যবাদ আমার লেখাগুলো সময় নিয়ে পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
স্বপ্ন-জাগরণে ধেয়ে আসে অবিরত-বিরহের বিমূর্ততা;
ছুঁয়ে গেছে জীবনের চতুর্মাত্রিক পটভূমি;
ভবনদী বয়ে চলে সর্পিল গতিতে-
নিরাশার লন্ঠন হাতে নিয়ে।
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন। নিরন্তর শুভকামনা
চিরস্থায়ী ঠিকানার ডাক ভেসে আসবে এত সকালেই!
কবিতা ভালো হয়েছে।
কখন কার ডাক আসে কেউকি বলতে পারে দাদা ভাই? ভালো থাকবেন শুভকামনা রইল। নিরাপদে থাকুন
নৈরাশ্যবাদ কেন!
সুন্দর কবিতা।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তা একটু নৈরাশ্যবাদ ছাড়া মনুষ্য জীবন হয় কি?। ধন্যবাদ আপনাকে