মৃত্তিকা ও আমি

কৃষ্ণচূড়ার রঙ লেগেছে রাজপথে,
রঙ লেগেছে প্রকৃতির আবক্ষে।
মন চাইছে হারিয়ে যেতে,
গ্রীষ্মের খরতাপে পোড়া দেহখানি বিলিয়ে দিতে-
তোমার উন্মুক্ত বক্ষ-ভূমে।
তোমার অভিলাষের জোয়ারে ভেসে যেতে চাই,
কৃষ্ণচূড়ার লাল গালিচায় বাসর রচিবো তুমি-আমি।

বৃষ্টিস্নাত সিক্ত তোমাতে হবো মাখামাখি,
পরশে জুড়াবে তাপিত দেহখানি।
তোমার গায়ের সোঁদা গন্ধে চিত্ত হবে উথালি-পাতালি;
নীলাম্বরের তারার ফুল ঝরে পড়বে সর্বাঙ্গে আসি।
জন্ম-জন্মান্তরের অদৃশ্য প্রেমাখ্যান গাঁথা রয়েছে;
পেরেছে কি কেউ- এ বাঁধন খুলে দিতে?
মরনেও যে আমি বাঁধা তোমাতে,
সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে।

মোট পড়েছেনঃ ১০৫জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

      1. হুম, খুব ভালো। এমন পুরস্কার পেলে বারবার প্রথম হতে ইচ্ছে করে 😇😇

        মাটির দেহখানি মিশে যেতে চায় মাটিতেই। মনের আকুলতাটিকে কবিতার ভাষায় খুব সুন্দর করে তুলে ধরলেন। শব্দ চয়ন ভালো লাগলো।

        শুভ কামনা অবিরত রইলো 🌹🌹

      2. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। আপনাদের অনুপ্রেরণায় ধন্য হয়ে যাই অবিরত। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  1. আমি সেকেন্ড।

    মরনেও যে আমি বাঁধা তোমাতে,
    সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে। — দারুন প্রেমোময় কবিতা, সুপর্ণা।

    1. অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় হবার জন্য। 🌹🌹💓 মন্তব্যে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ভালো লাগলো জেনে খুশি হলাম। ভালো থেকো, সুস্থ থেকো

  2. মৃত্তিকার সোঁদা গন্ধ জড়িয়ে নেবো সর্বাঙ্গে। আমি হবো সহমরনে সঙ্গী…..ছোটদিভাই, যা লিখলেন না! এক্কেবারে মনমাত।
    কৃষ্ণচুড়া র লাল শুভেচ্ছা🌹🌹🌹

    1. অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভালো লাগলো জেনে আমারও খুব ভালো লাগছে। আপনাকেও কৃষ্ণচূড়ার শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  3. “মরনেও যে আমি বাঁধা তোমাতে,
    সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে।”
    সাড়ে তিন হাত জায়গাই যথেষ্ট
    পৃকৃতিকে বুকে কৃষ্ণচুড়ার নীচে হলে ভাল।
    ভাল লাগলো। শুভ কামনা।

    1. আমি এটাই চাই আমার সমাধিতে যেন ফুলে ফুলে ভরে যায়। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিরাপদে থাকুন শুভকামনা রইলো

  4. এই সময় কৃষ্ণচুড়া, রাধাচুড়া, সোনালু আর জারুলরা গ্রাম বাংলা দাপিয়ে বেড়ায়। কিন্তু আমরা আবদ্ধ ঘরের কোনে, ভালোলাগা জানিয়ে গেলাম কবি।

    1. শহরটাও সেজে উঠে এগুলোর বর্ণ রঙে। কিন্তু এবার আর দেখা হবে না এমন সৌন্দর্য সেটাই মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো

  5. ওহে মৃত্তিকা
    তোমার উন্মুক্ত বক্ষে
    শান্ত চিত্তে চিরনিদ্রায়
    শায়িত হলে তাপিত দেহখানি
    পরম প্রশান্তির ছোঁয়ায় শীতল করো তারে

    আপনার এমন সুন্দর কবিতা পড়ে
    তৃপ্ত আমার পাঠক হৃদয় 👏👏👏

    খুব মিস করছি গো আপনাদেরকে
    মিস করছি আড্ডা 😰😰😰

    1. অসংখ্য ধন্যবাদ আপু। চোখের চিকিৎসা ঠিক মত করান। সাবধানে থাকবেন। আমরাও আপনাকে মিস করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। 🌹🌹

মন্তব্য করুন