অনুপস্থিত দৃষ্টিহীনতা

 

আবছায়া অবসন্নতার মাঝে
ত্রস্ততা অনুভব করি,
একটু ঝুঁকে পড়ে খুঁজে,
নিজেকে অনুপস্থিত দেখতে পাই;
ভাবি, এ হয়ত আমার দৃষ্টিহীনতা
দৃষ্টিভ্রম ও হতে পারে;

একটা চক্রাকার অনুপস্থিতি আমাকে ঘিরে রাখে
দৃষ্টিকটু ভাবে অন্ধত্ব নিয়ে, সাময়িক বা চিরকালীন
স্পর্শ-মূর্তি হয়ে চারদিক হাতড়ে বেড়াই,
শূন্যতার উপস্থিতিতে অনুভব করি
কোথাও কেউ নেই, সত্যি সত্যি-ই
আমি অনুপস্থিত;

তবুও দূর সবুজের গন্ধ তখন-ও
ঠিকঠাক ভেসে বেড়ায় সোনেলা-বন্ধুত্বের পরশে।

ছবি, নেট থেকে।

মোট পড়েছেনঃ ১৮৬জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. চোখের ডাক্তার দেখান ভাইয়া। এভাবে নিজেকে অনুপস্থিত করা ঠিক না যদিও তার কল্যাণেই সুন্দর একখানা কবিতা পেলাম। সোনেলার বন্ধুত্বের পরশে বারবার জেগে উঠুন, ভালো থাকুন সুস্থ থাকুন

    1. এবার মন দিয়ে শুনুন,
      লেখা লেখকের, কিন্তু লেখা লেখকের ভাবনা মাত্র, যা দিয়ে সে নিজেকে প্রকাশ করে।
      বুঝলে বুঝপাতা! না বুঝলে আমি হাজির।
      সোনেলার বন্ধুতেই বেঁচে আছি/থাকি, জেগেও উঠি।
      আপনাকে নিরাপদে থাকতেই হবে।

      1. ওহ, ছুড়ে মারার তালে আছেন?
        বুঝলাম আপনার আসলে চোখের দরকারই নেই। শূন্যতা কিন্তু ভালো, ঝাপটে থাকে চারদিক থেকে। দেখা যায় না, কিন্তু সঙ্গদানে কমতিও রাখে না 🙂

  2. তবুও দূর সবুজের গন্ধ তখন-ও
    ঠিকঠাক ভেসে বেড়ায় সোনেলা-বন্ধুত্বের পরশে।


    আমার মন সময় এবং শরীর কোনটাই ভালো না। তবু সোনেলায় আসতে মনটা উতলা থাকে সব সময়। সামহোয়ারইনে দীর্ঘদিন ধরে ব্লগিং করেও এতোটা টান অনুভব করিনা। সোনেলার বন্ধুত্বের রেনুগুলো সব সময় যেন ভেসে বেড়ায় মন আকাশে।

      1. সামুতে আমার শানে নুযুল

        পোস্ট করেছি: ৭৮৭টি
        মন্তব্য করেছি: ২০৯৭৩টি
        মন্তব্য পেয়েছি: ২২২৩৬টি
        ব্লগ লিখেছি: ১১ বছর ৭ মাস
        অনুসরণ করছি: ২৫ জন
        অনুসরণ করছে: ৪৪৮ জন

        সামুতে আমার লিঙ্ক

  3. কেউ যদি হয় কবিতা-র(…..) মধ্যে বিলীন
    তবে সে সর্বত্রই নিজেকে দেখবে অনুপস্থিত
    এ নিয়ে দৃষ্টি বেচারাকে কেনো দোষারোপ করা?
    তার ভ্রম হয়েছে বলে শুধু শুধু কথা শোনানো!

মন্তব্য করুন