**(ক-গ / খ-ঘ ছন্দে লেখা একটি কিশোর কবিতা)**
চল সখিনা আজকে যাবো তেরো নদীর পার
প্রাক-বোশেখে যেথায় বসে কালীতলার মেলা।
সেখানে থেকে আনবো কিনে সপ্ত ফুলের হার
চোখ জুড়িয়ে দেখবো সেথা সাপ-বানরের খেলা।
—
নারে ছোটন আর যাবোনা ঐ না বটের তলে
নিত্য নাকি ঐখানেতে ভূত-পেত্নীর বাস।
খোকা খুকুর রক্তে নাকি ওদের দিবস চলে
কাল খেয়েছে দশটা গরু,বিশটা পাতিহাঁস।
—
ওসব কিছু সত্য না রে কল্প কথার মালা
সেথায় আছে রঙের মানুষ,নানান রঙের সাজ।
শুনবো জারি-ভাটিয়ালী,মন্ত্রমুগ্ধ পালা
আনবো কিনে পুতুল,ঘুড়ি শেষ বিকালে আজ।
———————-0 0———————-
মোট পড়েছেনঃ ১,০৫৭জন
আজ পড়েছেনঃ ০জন
ভীষণ ভালো লাগলো লেখা ।
ধন্যবাদ ভাই।
দুর্দান্ত হয়েছে ভাই, কোথাও এতটুকু ছন্দ পতন নাই। শুভ রাত্রি।
অফুরান ভালবাসা ভাই।
জটিল ছন্দ,
তবুও
পড়তে আনন্দ।
ভালবাসা রইল ভাই।
ছন্দের যাদুকর হয়ে গেলেন তো। ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ওরে বাবা! এইটা কি কন! একটু চেষ্টা মাত্র।
চমৎকার একটা কবিতা উপহার দিলেন।
শুভকামনা দাদা।
শুভকামনা দাদা।
ছন্দের কবিতা ভালো লাগলো।
শুভ কামনা।
ধন্যবাদ ভাইজান।
আর দুই লািন লিখলে দারুণ একটা সনেট হতো।
ছন্দে মিল ভালো লাগলো
তাই নাকি! খেয়াল করিনি তো।
আমি ছন্দ মেলাতে গেলে ঘেমে যাই। সেকারণে ওপথ মাড়াই না। দারুণ লাগলো আপনার অপূর্ব কবিতাটা।
ধন্যবাদ ও শুভকামনা আপু।
ছন্দে ছন্দে দারুন লাগলো পড়তে।
ধন্যবাদ ও শুভকামনা রইল।