ছড়ায় জ্যোতি ছড়ায় গতি
ছড়ায় হাসা কাঁদা,
ছড়ায় খাওয়া ছড়ায় নাওয়া
ছড়ায় জীবন বাঁধা।
ছড়ায় সৃষ্টি ছড়ায় কৃষ্টি
ছড়ায় পাগলপারা,
ছড়ায় শক্তি ছড়ায় ভক্তি
ছড়ায় বাঁধনহারা।
ছড়ায় চুক্তি ছড়ায় মুক্তি
ছড়ায় কাঁপে রাজা,
ছড়ায় হাসি ছড়ায় ফাঁসি
ছড়ায় মাপে সাজা।
ছড়ায় রাজা ছড়ায় প্রজা
ছড়ায় ধরে ধামা,
ছড়ায় এগোয় ছড়ায় পিছোয়
ছড়ায় উঠা নামা।
—————0 0—————
মোট পড়েছেনঃ ৯৬৮জন
আজ পড়েছেনঃ ০জন
খুবই চমৎকার ছড়া, কোথাও এতটুকু ছন্দ পতন না। ভালোলাগা জানিয়ে গেলাম নজরুল ভাই।
শক্তি বাড়িয়ে দিলেন ভাই। ধন্যবাদ।
দারুন, চমৎকার। ছড়ার এতো শক্তি জানলাম নতুন করে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
প্রেরণা বাড়ল। ধন্যবাদ।
সাবলীল সুন্দর উপস্থাপন ।।
ধন্যবাদ ভাই
“ছড়ায় চুক্তি ছড়ায় মুক্তি
ছড়ায় কাঁপে রাজা,
ছড়ায় হাসি ছড়ায় ফাঁসি
ছড়ায় মাপে সাজা।”
প্রত্যেকটা ভাল হল। তবে এটা একটু
বেশী ভাল।
শুভ কামনা।
একরাশ ভালবাসা দাদা।
এতো সুন্দর ছন্দ মিলিয়ে আমি যদি লিখতে পারতাম।
ভালো লাগলো
লিখে ফেলুন, দেখবেন আমার চেয়ে সুন্দর হচ্ছে।
ছন্দে পরিপুষ্ট একটি কাব্য চমৎকার কবি
ধন্যবাদ ও শুভকামনা রইল আপু।
বহুদিন পর আমার প্রিয় একজন ছড়াকার কবির ছাড়া পড়লাম। কি যে সুন্দর ছন্দের মিলগুলি। পড়ছি আর ভাবছি নৃত্য বুঝি এই ছন্দে মানুষ করে। পায়ে নুপুর বাঁধা থাকলে সত্যি সত্যি নাচতে শুরু করতাম।
শেষের এই লাইন চারটি খুব ভালো লেগেছে আমার
ছড়ায় রাজা ছড়ায় প্রজা
ছড়ায় ধরে ধামা,
ছড়ায় এগোয় ছড়ায় পিছোয়
ছড়ায় উঠা নামা।
পারি আর না পারি, আপনার কমেন্ট আমাকে এমন প্রেরণা দিল যে আগামী একবছর লেখার শক্তি পাবো। ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাই।
কবিতার ছড়ায় ধামা ধরতে চাই।
আসুন আগে কোলাকুলি করি। ভালবাসি।
ছড়াটি পড়ে আনন্দিত হলাম। আপনার কবিতার হাত অসাধারণ।
ভালো থাকবেন ভাই।
চমৎকার প্রেরণা পেলাম ভাই। ধন্যবাদ।