বিশুদ্ধ প্রার্থনায়

একজন নারীর তৈরি ভ্যাকসিন গ্রহণ করলেন আরেক নারী। গোটা বিশ্ব উন্মুখ হয়ে তাকিয়ে তাদের দিকে। যদি সফলতা আসে, রুখে দেয়া যাবে মহামারি।

“যদি” নয়, আমরা নিঃশ্বাস আটকে আছি ভীষণ আশায়, সফলতা আসবেই।

আসছে মে মাসে করোনা ছেড়ে যাবে বাংলাদেশ…. বলছেন বিশেষজ্ঞরা। এই চরম মুহূর্তে এমন আশার বাণীই তো চাই। চাই বিশ্বাস করতে, মে মাসের কোনও এক নির্জন দুপুরে অবিশ্বাস্য মিষ্টতায় কেউ উচ্চারণ করবে……

এই তো আর কয়েক ঘণ্টা। অনেক কষ্ট করেছেন আপনারা। আর একটু ধৈর্য্য ধরে শুধু আজকের রাতটা পার করুন। ভোরেই উঠবে নতুন সূর্য। অদ্ভুত অদৃশ্য আঁধারে ঢেকে যাওয়া বাংলাদেশসহ পৃথিবীর আকাশ ভরে যাবে মায়াবী আলোয়। ঘর ছেড়ে বেরোবো আমরা, নামবো পথে। একসাথে ঊর্ধ্বপানে চেয়ে বিশুদ্ধ প্রার্থনায়, নিজেদের গায়ে মেখে নেবো সেই আলোর মায়া……

সত্যিই বিশ্বাস করতে বড় সাধ জাগে!

মোট পড়েছেনঃ ৯৭৫জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. বিশুদ্ধ প্রার্থনায় পুনরায় ফিরে আসুক পৃথিবী তাঁর সগর্ভে।
    মানুষ সুস্থ হয়ে উঠুক প্রকৃতিকে নিয়ে।
    শুভকামনা দিদি।

  2. আসবেই সেদিন
    হবেই হবে জয়
    আবার জেগে উঠবে দেশ
    করোনাকে জানিয়ে বিদায়

    আমরা বুক ভরা আশা নিয়েই তো বেঁচে থাকি, আছি, থাকবো। চমৎকার লিখেছেন আপু 💜

  3. অসাধারণ লিখেছেন। নারীর আবিষ্কারে সারাবিশ্বে যশ খ্যাতি ছড়িয়ে পড়বে, সারা বিশ্ব মহামারী থেকে মুক্তি পাবে এই কামনায় রইলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন

  4. যদি” নয়, আমরা নিঃশ্বাস আটকে আছি ভীষণ আশায়, সফলতা আসবেই।
    মানুষ সুস্থ হয়ে উঠুক প্রকৃতিকে নিয়ে।
    শুভকামনা দিদি।

  5. অবশ্যই বিশ্বাস করি এক্ষণ শুনবো কেউ একজন ভ্যাকসিন নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাকছে
    এক্ষুণি নেয়ার জন্য।
    অসহায় আমরা শুধুই অপেক্ষ-প্রার্থনা করতে পারি।

  6. চমৎকার লিখছেন আপু, আমরাও আশাবাদী।
    আল্লাহ্ ভরসা নিশ্চই পৃথিবী আলোর মুখ দেখবে, করোনা মুক্ত হবে সারা সারা পৃথিবী।
    আল্লাহ্ ভরসা সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ্।

  7. বিশ্বাস রাখি বিশুদ্ধ প্রার্থনায়। যদি নয়, একদিন ঠিকই সৃষ্টিকর্তা সবার সম্মিলিত প্রার্থনায় সাড়া দিবেন, মুক্ত করে দিবেন আমাদের এই দূর্বিষহ মহামারীর প্রকোপ থেকে, মনে প্রানে বিশ্বাস রাখি মহান প্রভুর উপর।

    শুভ কামনা আপু 🌹🌹

  8. বেঁচে থাকার জন্য আবাদের বিশ্বাস করতেই হবে এসব। মানব জাতির অস্তিত্বের সার্থেই এই ভ্যাকসিন এর সফলতা চাই। বিশ্বাস করি, একদিন আমরা আলোর মুখ দেখবো।

    শুভ কামনা।

মন্তব্য করুন