করোনালাপ……(১০)

 

আত্মরতির জীবন

 

ঢেড় তো হলো,

(আমি)তাকে দেখতে চাই, সে চলে গেছে,

প্রশান্ত চিত্তে, প্রশান্তি নিয়ে ভরপেট হেলে-দুলে

রক্তজিহ্বা গুটিয়ে,

অস্থির গভীর সমুদ্র তলদেশে;

খুটে-খুড়ে খাক বালি-মাটি নোংরা পচা,

মহাশূন্যে ভেগে যেতে চাইলে তা-ও যাক-না;

নেংটা হয়ে গা-দুলিয়ে ভেসে বেড়াক

ছায়াপথের নিভৃত কোণে, ভীষণ একাকী,

অশেষ/অনন্ত জীবনে প্রেমে পরুক, আত্মরতির;

 

ঈশ্বর এভাবেই চুপ করিয়ে দেবেন

তা জানি/মানি-ও, কিন্তু তা কবে!কখন!

বিষাদ শরীরের জোড়া কাঁধে লাশের বোঝা

আর-যে বইতে পারছি-না।

 

শঙ্খধ্বনি দিয়ে স্তব্ধ-পর্বতের সানু-দেশে

সুপুষ্ট উরু বিছিয়ে ফেসবুকের রাজা/রানী সাজুক

লেপ্টে থাকা রক্তদাগ লুকিয়ে।

ছবি… নেটের

মোট পড়েছেনঃ ৬৫৯জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. “ঈশ্বর এভাবেই চুপ করিয়ে দেবেন
    তা জানি/মানি-ও, কিন্তু তা কবে!কখন!
    বিষাদ শরীরের জোড়া কাঁধে লাশের বোঝা
    আরযে বইতে পারছি-না।”
    তবুতো যেতে হয় ঈশ্বরের কাছে
    তিনি যে সবার নিয়ন্তা মানুষের কাছে।

  2. হায়রে করোনা সব কিছু খেয়ে নিয়ে গেল। কবিতা, গল্প, স্বপ্ন সবকিছু এখন করোনাময় হয়ে গেছে। হে ঈশ্বর করোনাকে নিয়ে এবারের মতো করুনা করো মোদের। শুভ কামনা রইলো

  3. আমরা সত্যিই জানি
    সৃষ্টিকর্তা কখন কিভাবে আমাদের নিশ্চুপ করে দেন?
    দিন দিন বেড়ে যাচ্ছে লাশের মিছিল। আর সহ্য করা যাচ্ছে না। কিন্তু না সহ্য করেই বা উপায় কী?
    মহান রাব্বুল আলামীন আমাদের রক্ষা করুন। আমীন

  4. শঙ্খধ্বনি দিয়ে স্তব্ধ-পর্বতের সানু-দেশে
    সুপুষ্ট উরু বিছিয়ে ফেসবুকের রাজা/রানী সাজুক
    লেপ্টে থাকা রক্তদাগ লুকিয়ে।

    1. অবশ্যই তিনি আমাদের ক্ষমায় রাখবেন, এ প্রার্থনাই করি।
      আমি ঠিক-ঠাক দেখছি তো!!
      এত দিনে তো আমাদের চল্লিশা হয়ে যাওয়ার কথা।
      নিরাপদে থাকুন।

মন্তব্য করুন