চৈত্র মাস

 

চৈত্রের খর তাপে চারিদিকে কাঠফাটে
ফাগুলের হাওয়া দোলে আগুনের বাহুডোরে

চারিদিকে তপ্ত মন শুধু উষ্ণ
দখিনা হওয়াতেও অগ্নির বর্ম

চারিদিকে উৎপাত গ্রীষ্মের অনুপাত
বৈশাখী ঝড় এলো সব কিছু উড়ে নিলো

গ্রীষ্মের প্রখরতা চৈত্রের আগমতা
চারিদিকে তপ্ত মন তৃষ্ণার্থ

গ্রীষ্মের দাবদাহ চৈত্রে সূচনায়ও
আমপাকা গরমে কাঁঠালের স্মরণে
চারিদিকে তপ্ত মন অনুতপ্ত
কবে হবে শৈত মন শুধু চাইতো

বসন্ত নিঃশেষ গ্রীষ্মের অভিষেক
চৈত্রের মাঝে হয় সব কিছু উন্মেষ

মোট পড়েছেনঃ ৯৪৪জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. “চৈত্রের খর তাপে চারিদিকে কাঠফাটে
    ফাগুলের হাওয়া দোলে আগুনের বাহুডোরে”
    বিষন্ন বদনে মানুষ আজ খুঁজে মরে
    শহরে প্রাণ নাই , আসুক আবার ফিরে।
    ভাল লাগলো। শুভ কামনা।

  2. গ্রীষ্মের দাবদাহ চৈত্রে সূচনায়ও
    আমপাকা গরমে কাঁঠালের স্মরণে
    চারিদিকে তপ্ত মন অনুতপ্ত
    কবে হবে শৈত মন শুধু চাইতো

    বসন্ত নিঃশেষ গ্রীষ্মের অভিষেক
    চৈত্রের মাঝে হয় সব কিছু উন্মেষ

    কবে খাবো এইবারের আম জাম কাঁঠাল কে জানে, এইবারের করোনায় সবই গেছে বিসর্জ্জনে, আহারে মনটাই খারাপ হয়ে গেছে।

মন্তব্য করুন