দুরন্ত এপ্রিল

আবদ্ধতার দিনগুলোতে
জেগে উঠেছে অবাধ্য বাসনারা,
ধুকপুক হৃৎপিণ্ড খানিতে ছলকে উঠছে
নিরন্তর ব্যকুলতা,

কাঁদামাটির নাজুক দেহ ক্রমাগত প্রণয়ে,
পুড়ে-পুড়ে হলো পোড়ামাটির আবক্ষ!

কামনার অনলে,
বাস্পীত হয়েছে রসায়নের প্রতি বিন্দু;
জোড়ালো আবেদনে ভস্মীভূত ছাই উড়ছে রঙীন হয়ে..

হায়! নিদারুন চৈত্র-প্রহর,
নির্জন সম্মোহন
কন্ঠে তৃষ্ণা, আরও কুন্ঠিত আণত নয়ন.
ধ্বিকি ধ্বিকি জ্বলে উঠে নৈশব্দ-দহন।

প্রিয়মুখ-প্রিয়তম,
দুরন্ত এই এপ্রিলে
নির্লজ্জ আনন্দ-আতঙ্কের দিনে,
একান্ত-একাগ্রতায় পরস্পরকে চিনে নিবো
নিবিষ্ট নিবন্ধনে..
উন্মোচিত উন্মাদনায় নির্লজ্জ হবে তুমি ;

★ অ-কবিতা
★ ছবি-আমার ❤❤

মোট পড়েছেনঃ ১,১১৯জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. “প্রিয়মুখ-প্রিয়তম,
    দুরন্ত এই এপ্রিলে
    নির্লজ্জ আনন্দ-আতঙ্কের দিনে,
    একান্ত-একাগ্রতায় পরস্পরকে চিনে নিবো
    নিবিষ্ট নিবন্ধনে..”

    অ – কবিতার এই অবেলায়
    রোমান্টিক কবিতাগুলো মিটিয়ে যায়
    আজ সময়ের দায়।
    শুভ কামনায়।

    1. কি আর করা, আতঙ্কের দিন গুলো এভাবেই পার করছি দাদা। কষ্টমষ্ট করে পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

      শুভ কামনা নিরন্তর 🌹🌹

  2. চৈত্রের খরতাপে নৈশব্দের দহনে পোড়ার থেকে একটু নির্লজ্জ হওয়া যায় বৈকি। হোক না তা আতংকের দিনে

    এমন আহ্বান উপেক্ষা করার শক্তি হয়তো হবে না কোনো প্রিয়তমের।
    দারুণ লিখেছেন আপু😍😍

  3. উন্মোচিত উন্মাদনায় নির্লজ্জ হবে তুমি ;

    “তুমি” টাকে গছিয়ে দিলেন এপ্রিলের / চৈত্রের সবই-

    বেশ চমৎকার অ’কবিতা-

    মুগ্ধতা অবিরাম।

    1. হু, সব তাকেই দিয়ে দিলাম। শুধু শুধু জমিয়ে রেখে মাথা নষ্ট করতে ভালো লাগছে না।

      ধন্যবাদ + শুভ কামনা আপনার জন্যে 🌹🌹

  4. প্রিয়মুখ-প্রিয়তম,
    দুরন্ত এই এপ্রিলে
    নির্লজ্জ আনন্দ-আতঙ্কের দিনে,
    একান্ত-একাগ্রতায় পরস্পরকে চিনে নিবো
    নিবিষ্ট নিবন্ধনে..
    উন্মোচিত উন্মাদনায় নির্লজ্জ হবে তুমি ;

    বিমোহিত হলাম আপু।

  5. প্রিয়মুখ-প্রিয়তম,
    দুরন্ত এই এপ্রিলে
    নির্লজ্জ আনন্দ-আতঙ্কের দিনে,
    একান্ত-একাগ্রতায় পরস্পরকে চিনে নিবো
    নিবিষ্ট নিবন্ধনে..”

    মিষ্টি মনের লেখা,
    ভালো লাগলো দিদি।

মন্তব্য করুন