বৃষ্টি ধোয়া মিষ্টি ছোঁয়া জোস্না মাখে যদি ,
আকাশটাতে সুপ্রভাতে ছড়ায় সুখের নদী।
নদীর জলে নায়ের ছলে জলকেলিতে যাস,
দেখবি মিতা প্রেমের সীতা খুব সহজে পাস।
সীতার মনে সে সুক্ষণে দিস প্রেমের অনল ,
শীতল ছায়ে নীটোল পায়ে বাজবে রাঙা মল
মল বাজিয়ে জল সাজিয়ে ধরবে প্রিয়া গান,
মুছবে আঁখি প্রাণের পাখি আনবে কলতান।
কলতানে সুখের বানে আগুন নেভে যদি
তোরই জন্যে সোনার কন্যে থাকবে নিরবধি।
***——————————————–***
মোট পড়েছেনঃ ৬৩০জন
আজ পড়েছেনঃ ০জন
করোনা আতন্কের দিনে
সুন্দর একটি মিষ্টি কবিতা লিখলেন।
শুভ কামনা।
সবই আপনাদের আশির্বাদ দাদা।
বাহ্। কি মিষ্টি । মনে হয় টুপ করে খেয়ে ফেলি। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এমন মিষ্টি একটি কবিতা উপহার দেবার জন্য। ভালো থাকুন শুভ কামনা রইলো
খেয়ে নিন না! আপনাদের জন্যই তো লেখা।
আমারেও বশীকরণ করতে পারেন আপনার কবিতায়…
ভাল থেকো প্রিয় লক্ষ্মীভাই।
খুব সুন্দর ছন্দ মেশানো বর্ননা। তবে ছবিটি দেখে একটা গান মনে পড়লো:
আমার যমুনাজল দেখতে কালো, চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জ…লে
ঘডা পানিত নাইম্মা কন্যা ঘডা মাজন করে…
হা হা হা ধন্যবাদ ও ভালবাসা রইল।
মনোমুগ্ধকর লিখনশৈলি
আপনাদের দোয়া ভাই।
নিটোল প্রেমের কবিতা।
আসলেই আপনাদের ভালবাসি।
কী মিষ্টি একটি কবিতা! পড়ে মন ভালো হয়ে যায়।
আমার কবিতায়ও কারো মন ভাল হয়!!!
আবেগাপ্লুত হলাম। শুভকামনা রইল।
করোনা আতংক থেকে বের হয়ে এমন মিষ্টি প্রেমের কবিতা পড়তে ভালোই লাগে। চমৎকার লিখেছেন ভাইয়া
ধন্যবাদ ও শুভেচ্ছা, ভাল থেকো সবসময়।
ভিষন চুম্বকীয়তা শব্দের
টেনে ধরে যেন-
//কলতানে সুখের বানে আগুন নেভে যদি
একবুক ভালবাসা রইল ভাই।
এত সুব্দর ভাবে ছন্দ মিলান কিভাবে ভাই?
প্রেমের কবিতা ভালো লাগে।
শুভ কামনা।
সবই আপনাদের দোয়া ও আশির্বাদ ভাই।
প্রেরণার জন্য কৃতজ্ঞতা রইল।