করোনা, করোনা, ধরলে কিন্তু ছাড়বে না

বাঙালি বড় আজব জাতি,
সবটাতে তার বড্ড মাতামাতি।
এজন্যে তাদের হুজুগে বলে,
নিত্য আবেগে সদা ভেসে চলে।

হঠাৎ আজব এক রোগ এলো,
চিকিৎসাহীন রোগে মৃত্যু হলো।
ভয়ে সবাই আতঙ্কিত হয়,
উপায় খোঁজে, বাঁচার উপায়।

শুধু বাঙালির কোন ভয় নাই,
ঈশ্বর ভরসায় স্বান্তনা খুঁজে পায়।
ঝড়ে বক মরে, ফকিরে লাফায়,
দোয়া তাবিজে নাকি করোনা পালায়!

করোনা নাকি খুব জাত চেনে,
মুসলিমদের নাকি সে গুরু মানে।
মুর্খ লোকেদের অলীক ভরসা,
কোথায় পায় এত সাহস সহসা!

দলে দলে লোক ওয়াজ শুনতে যায়,
বাড়িতে বাড়িতে ডিজে পার্টি দেয়।
বিয়েবাড়িতে চলে দারুন হৈচৈ মজা,
একই আচরণে চলে রাজা সহ প্রজা।

মন্ত্রী মশাইগণ বেজায় সাহসী,
চিন্তা নাই কোন সদা হাসিখুশি।
চলছে ইশকুল, কলেজ পুরোদমে,
পড়তেই হবে ,টানলেও যমে!

কোন কিছুতেই নেই কোন মানা,
দেশটা যে বড্ড দলকানা।
হবে না তাদের ই কোন ক্ষতি,
ইমানদার হলে তবে মুক্তি।

হায় করোনা হায় করোনা,
ধরলে তো কাউরে ছাড়েনা।
এটুকু বোধ কবে হবে?
হাজার মৃত্যুর দামে যখন মূল্য দেবে?

মোট পড়েছেনঃ ৮২০জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. বর্তমানে এলাকার অনেক স্থানে আরবিতে লেখা দোয়াদরুদ সংবলিত ছাপা অক্ষরে ছোট ছোট কাগজের টুকরো লাগানো দেখা যায়। এই সুরা কয়েকবার পাঠ করলে নাকি কোরোনা পালিয়ে যায়। তা কতটুকু সত্যমিথ্যা তা জানার আগ্রহ থেকেই গেল।

  2. করোনা কোন জাতি ধর্ম দেখে আক্রমণ করছে না। কিন্তু কিছু মোল্লা করোনার সাথে কথা বলে তাদের ধ্বংসের ফর্মুলা আবিস্কার করে ফেলেছে। হায়রে মূর্খ জাতি!

মন্তব্য করুন