অমরত্ব কবি

===================
একটা কবিতার পটভূমিতে
শুধু ফসলের মাঠ আর মাঠ-
একদিন মাচার ডোলভর্তি ধান
দুর্যোগ মাঝে বিলীন করেলেন
সেদিন থেকেই কবির তর্জনীর তীব্র গর্জন!
মিশে গেছে সসস্ত আকাশ বাতাস-
গন্ধবিরল মৃত্তিকার তরে- তরে;

তারপর ঘাত প্রতিঘাত উপেক্ষা করে
একদিন অন্তর স্পর্শে- কবির কবিতাকে
গভীর মমতায় আলিঙ্গন করলেন;
কবিতার চঞ্চলতা দেখে ভীষণ আনন্দ!

সমস্ত দুঃখ গ্লানি মুছে ফেললেন
এই লাল সবুজ দিগন্ত জুড়ে সৃষ্টির সুধা রঙিন
কবির ধ্যান জ্ঞান দিয়ে আবার নতুন স্বপ্নে
কবিতাকে আপন মমতায় সাজালেন;

বলো চন্দ্র তারা! এমন কবি আর মরতে পারে
মৃত্যু নেই শুধু কবিতার তরে অমরত্ব কবি।

০২ চৈত্র ১৪২৬, ১৬ মার্চ ২০
——————————-

মোট পড়েছেনঃ ১,২১৩জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. “বলো চন্দ্র তারা! এমন কবি আর মরতে পারে
    মৃত্যু নেই শুধু কবিতার তরে অমরত্ব কবি।“

    যে কবিতা অমরত্ত পায়
    সে কবির মৃত্যু নেই।
    মুজিব তুমি স্বাধীনতা অমর কাব্যের কবি
    তোমার মৃত্যু নেই। তুমি চীরন্জীব।
    শুভ কামনা।

  2. সমস্ত দুঃখ গ্লানি মুছে ফেললেন
    এই লাল সবুজ দিগন্ত জুড়ে সৃষ্টির সুধা রঙিন
    কবির ধ্যান জ্ঞান দিয়ে আবার নতুন স্বপ্নে
    কবিতাকে আপন মমতায় সাজালেন

মন্তব্য করুন