এই ষোলো সবার আসে

বয়সটা তখন খুব বেশি হলে ষোল বা সতেরো হবে,

ভালবাসা তখন প্রয়োজনীয় এক আবেগের নাম।
নিজের বলতে তখন এক আকাশ স্বপ্ন ছিলো,
স্বপ্ন দেখি,স্বপ্ন কবে আমার হবে?

চাহিদা বলতে তখন আমার কাছে ভালবাসা লাগবে,
নিয়ম করে কেউ ভালবাসবে,ভালো রাখবে,
অগোছালো ভালবাসা হারিয়ে যেতে পারে,
তাই নিয়ম করে ভালবাসাই শ্রেয়,কি সব ভাবনা তখন!

এই ষোলোতে আমাদের একটা আপন মানুষ লাগে,
আপন কেউ কেউ হয়,কিন্তু স্থায়িত্ব কেউ পায় না,
তাই ষোল কখনো চরম বাস্তবতা হয়ে দাঁড়িয়ে যায়,
প্রান না হয় নাই বা দিলাম,মন এখানেই মরে যায়।

সব নিয়ে বয়স ষোলোতে ভাবনাগুলো এলোমেলো,
কিন্তু নিজের কাছে সবচেয়ে গোছানো কিছু,
এই শহরে সবার একবার ষোলো আসে,
এই ষোলো মানেই আবেগ,যে আবেগের ভিত্তি নেই!

মোট পড়েছেনঃ ১,১৯৭জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. “ এই ষোলোতে আমাদের একটা আপন মানুষ লাগে,
    আপন কেউ কেউ হয়,কিন্তু স্থায়িত্ব কেউ পায় না,
    তাই ষোল কখনো চরম বাস্তবতা হয়ে দাঁড়িয়ে যায়,
    প্রান না হয় নাই বা দিলাম,মন এখানেই মরে যায় “…

    ষোলোর ভাবনা-বোধ ঠিকমতোই তুলে ধরেছো। এই সময়টায় স্বপ্ন আসে, বাস্তবতার কষাঘাতে স্থায়ীত্ব পায়না। সতেরো তে এসে মরে যায় স্বপ্নগুলো। এরপর জীবন্ত হয়ে উঠে জীবনের গল্প।

    শুভ কামনা 🌹🌹

  2. ষোল মানেই আবেগ, যে আবেগের ভিত্তি নাই। কিন্তু কিছুউ কিছু অস্থির আবেগ নির্ঘুম ও চঞ্চল বানায়ে ফ্রেলে যা বিপদজনক।

  3. এই ষোলোতে আমাদের একটা আপন মানুষ লাগে,
    আপন কেউ কেউ হয়,কিন্তু স্থায়িত্ব কেউ পায় না,
    তাই ষোল কখনো চরম বাস্তবতা হয়ে দাঁড়িয়ে যায়,
    প্রান না হয় নাই বা দিলাম,মন এখানেই মরে যায়।

    ষোড়শী প্রেমের ভালো লাগা আজীবন থাকে।
    খুন সুন্দর লিখলেন ভাই।

  4. এটা খুবই ভালো লাগছে। আপনার লেখা তো এর পড়েছি বলে মনে হচ্ছে না। কেন এমন হলো বুঝলাম না, যাই হোক এটা আমার ব্যর্থতা। লিখতে থাকুন, ইনশাআল্লাহ পড়বো।

মন্তব্য করুন