ছোপ ছোপ রক্তের দাগ,কিছু ভস্ম-ছাই,
আর লাশের গন্ধ পেয়েও বিস্মিত হলাম না।
মিনার-মাস্তুলের আবছা আলোর আভা—
আমাদের টেনে নিয়ে গেল ভাগাড়ের কাছাকাছি।
বাতাসে প্রতিহিংসাপরায়ন ধ্বংসের তাগিদ।
আলুথালু বর্তমান,স্মৃতিকাতর নাষ্টালজিয়া ভুলে
আমরা পা বাড়ালাম মায়াবী রাত্রির দিকে।
প্রতিবিম্বে ভাসছিল অনন্ত সুখ,তিলোত্তমা-স্বর্গ।
বহুদূর হেঁটেছি আমরা;অন্তহীন ঘড়িটার মতই।
কিন্তু এ কি!দিনশেষে কোথায় পৌঁছলাম আমরা!
এই পড়ন্ত বিকেলে নৈরাশ্যবাদ——-
ক্রমশঃ গিলে খেতে চায় আমাদের!
বাতাসে বাতাসে মৃত্যুর খেয়া——-
শূন্যতা টেনে আনে স্বপ্নের শাখায়।
তবুও আমরা হেঁটে যাই।
একটা নির্ভীক প্রতিবাদ,বেঁচে থাকবার আর্তনাদ,
কতিপয় প্রতিবাদী লাশ,আর একটি লালসবুজ পতাকা
আমাদের মনে করিয়ে দেয়—
এখনো ছুঁয়ে আছি মায়ের আঁচল,
সমুখে অপেক্ষমান একটি “সোনার বাংলাদেশ”।
***—————————————****
ক্লান্তিকর বিরক্তিকর চলার পথেও দেশ মাতা জন্মভুমি ভুলবার নয় আসছে সোনার বাংলা। জয় বাংলা।
শুভকামনা রইল ভাই।
সুপাঠ্য, সুশোভন, সুশ্রী, সুসভ্য, শ্রুতিপীড়াদায়ক ও শ্রুতিমধুর লেখা ।
ধন্যবাদ ভাই।
হ্যা, তবুও আমরা হেঁটে যাই মায়াময় আঁচল জড়িয়ে
এ সোনা-দেশ, বাংলাদেশে।
চলুন ভাই, পাশাপাশি হাঁটি
তবুও হেঁটে যেতে হয়। অনেক রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এ দেশ আমাদের। খুউব আবেগ আপ্লুত লেখা। হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ সুন্দর মনব্যের জন্য।
তবুও হেঁটে যেতে চাই এই বাংলার মেঠো পথে অবিরাম। বাংলার পতাকা খামচে ধরা শকুনদের বিরুদ্ধে লড়াই চলবেই চলবে।
দারুন লিখেছেন ভাই।
একরাশ ভালবাসা ভাই।
ভাগাড়ের কাছাকাছি পৌঁছে আমরা শকুনের চিৎকার শুনি।
মৃত ভেবে যাদের খুবলে খেতে এসেছিলো,
তারাই জেগে উঠে বারবার।
রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা,
রক্ষার দ্বায় নিয়েছে শত-প্রানে বেঁচে উঠা আত্মায়!
অবোধ্য বর্তমানে আমরা দেখি সোনালী দেশ,
আমাদের জন্মভূমি..
অনির্দিষ্ট আশা নিয়ে বেঁচে থাকি আমরা,
প্রত্যাশিত দিনের অপেক্ষায়।
শুভ কামনা রইলো নজরুল ভাই 🌹🌹
একরাশ শুভকামনা রইল।
এই পড়ন্ত বিকেলে নৈরাশ্যবাদ——-
ক্রমশঃ গিলে খেতে চায় আমাদের!
বাতাসে বাতাসে মৃত্যুর খেয়া——-
শূন্যতা টেনে আনে স্বপ্নের শাখায়।
বেশ ভালো লাগলো ভাই।
শুভ কামনা
অনেক অনেক ধন্যবাদ ভাই।
তবুও আমরা হেঁটে যাই।
একটা নির্ভীক প্রতিবাদ,বেঁচে থাকবার আর্তনাদ,
কতিপয় প্রতিবাদী লাশ,আর একটি লালসবুজ পতাকা
শুভকামনা রইল
শাণ দেয়া কাঁচের টুকরোয় দাড়িয়ে আছে মাতৃভূমির বর্তমান, তবুও এদেশের মানুষ আশাহত নয়।
বাংলার জমিনের এটাই হয়ত সবচেয়ে বড় পাওয়া। সোনা ফলে, সোনা জন্মায়- স্বার্থক বাংলার মাটি।
চমৎকার লিখা ভাইজান।
ধন্যবাদ ভাই সাথে থাকবার জন্য।
তবুও আমরা হেঁটে যাই।
একটা নির্ভীক প্রতিবাদ,বেঁচে থাকবার আর্তনাদ,
কতিপয় প্রতিবাদী লাশ,আর একটি লালসবুজ পতাকা
আমাদের মনে করিয়ে দেয়—
এখনো ছুঁয়ে আছি মায়ের আঁচল,
সমুখে অপেক্ষমান একটি “সোনার বাংলাদেশ”।
অনিন্দ্য অসাধারণ লিখেছেন ভাই।
শুভেচ্ছা ও ভালবাসা রইল ভাই।
শুভকামনা অফুরান ভাই।
অসাধারণ অসাধারণ কবি নজরুল দা
অনেক শুভ কামনা রইল————–
অনেক অনেক ধন্যবাদ ভাই
তবুও আমরা আশাবাদী একদিন স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে। ভালো লাগলো খুব।
আমরা এগিয়ে যাবোই ইনশাআল্লাহ
খুব ভালো লাগলো,
ধন্যবাদ আপু