এক নিষ্পাপ ভ্রমণ-সকাল

 

দয়াপরবশ-চাঁদ (ভান)একটু মেলে ধরেছে নিজেকে
খুউব অনিচ্ছুক ভাব নিয়ে,

সিঁধ কাটা চোর ভিত্রে ঢুকবে কী ঢুকবে না
বা কতটা ঢুকলে পৌঁছে যাবে সুখের ঠিকানায়;
নিরোধক-জেল উপছে পড়ছে গা থেকে,
তবুও দ্বিধা থেকেই যাচ্ছে!

সামান্য অমাবস্যার আড়াল চাঁদর
নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে
অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা
হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে
অর্থহীন কলহাস্যে স্বতঃ প্রণোদিত শব্দ সম্ভারে;

নিষ্পাপ ভ্রমণ-সকালে
আলো-আঁধারি এখন-ও বাঁধা পরস্পরে,
বসন্তের এক বিলাসী সকালে;

ছবিঃ নেট থেকে।

মোট পড়েছেনঃ ৬৯৮জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. সিঁধ কাটা চোর ভিত্রে ঢুকবে কী ঢুকবে না
    বা কতটা ঢুকলে পৌঁছে যাবে সুখের ঠিকানায়;
    নিরোধক-জেল উপচে পরছে গা থেকে,
    তবুও দ্বিধা থেকেই যাচ্ছে! হা হা হা ভালো বলেছেন তো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

  2. সামান্য অমাবস্যার আড়াল চাঁদর
    নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে
    অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা
    হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে
    অর্থহীন কলহাস্যে স্বতঃ প্রণোদিত শব্দ সম্ভারে;

    যাস্ট অনবদ্য, মন্ত্রমুগ্ধ হলাম ভাইজান।

  3. সামান্য অমাবস্যার আড়াল চাঁদর
    নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে
    অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা
    হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে
    অর্থহীন কলহাস্যে স্বতঃ প্রণোদিত শব্দ সম্ভারে;

  4. হু, আজকের লেখাটা পড়ে শান্তি পাচ্ছি। এবার মনে হচ্ছে, ইয়েস! এটা মহারাজই লিখেছেন।

    এটা একটি অভিমত। লেখার কমেন্ট নিয়ে পরে আসছি। কারণ কমেন্টটা টাইপ করতে এক্টু সময় লাগবে। আমি এখনো কপি করা শিখিনি 🙁

  5. নিষ্পাপ ভ্রমণ-সকালে
    আলো-আঁধারি এখন-ও বাঁধা পরস্পরে,
    বসন্তের এক বিলাসী সকালে;

    ভালো লাগলো।
    আপনার ও বসন্তের এক বিলাসী সকালটা শুভ হোক।

  6. চাঁদ যখন নিজেকে মেলে ধরে তখন কিন্তু সিঁধ কাটা চোরের ভিত্রে ঢুকার উপযুক্ত সময় না। অমাবস্যায় ঠিক মানিয়ে যেতো। বাড়ির পাশে সম্ভবত জঙ্গল টাইপের ছিলো, তাই তো দেখি চোরের গায়ে এ্যডোমাস।

    (কবিতা আমি যেমন বুঝিনা, তেমনি আমার মন্তব্য বুঝার ব্যর্থ চেষ্টা কাউকে না করার অনুরোধের ইমো হবে।)

    1. “দয়াপরবশ-চাঁদ (ভান)একটু মেলে ধরেছে নিজেকে
      খুউব অনিচ্ছুক ভাব নিয়ে,”
      ইহা কিন্তু অমাবস্যা-ই।
      আর চোরদের গায়ে তেল-মাখা থাকে, ধরলে যেন ছুটে যেতে পারে!
      কবিতা বুঝতে হবে না, কিন্তু মন্তব্য ঠিক বুঝে নেব, সে আপনি ভাববেন না, তাতে আপনি যা-ই লিখেন না কেন!

মন্তব্য করুন