পোড়া রোদ্দুর//

আপন রোদটুকু এখন বড্ড পর লাগে,বেহাহায়ার মতো দাপিয়ে যাচ্ছে বারান্দা, দেয়াল,জানলা, দেয়ালের গা বেয়ে বেয়ে,হুটোপুটি খাচ্ছে মেঝের মার্বেলে।
চারিদিকে সুনসান নিরবতার বধিরতা ভেঙে খান খান হয় নাগরিক সভ্যতার যজ্ঞে।

রৌদ্র বড় আপন ছিলো,
তাও বুঝি দরদী হলো না ।
পোড়াতেই থাকে কেবল স্মৃতির ঘরদুয়ার।
রোদ দেখলেই মনে হয়,
কেউ আর চায়না হাত পেতে কিছু রোদ্দুর আর!
বাসুলিয়ার হাটে বেচা হয়ে গেছে নিলামের অনুভূতি!
পৃথিবী ভুলে গেছে হাসতে।
তবু রোদ্দুর আসে, আসে বেহাহায়ার মতো বারান্দার গ্রীলে, দেয়ালে,জানলার শার্শিতে।

রোদ দেখলেই এখন বড় বিষণ্ণ হয়ে যাই!
অচেনা লাগে
লাগে বড় অলস।
শীত শেষে বসন্তও এসে চলে গেছে।
হাসিটুকুও সাথে লোপাট করে!

সেই তো ভালো ছিলো;
যখন রোদ দেখতাম না!
বাসতো না ভালো এমন করে; করতো না আবদার যখন তখন বারান্দায় এসো,
রাখো ধূসর হাত রোদের গ্রীলে।শুনতে চাইতো না এলোমেলো কথার অবাস্তব যত গুণগুণানী!

একটা খাঁচা একলাই পড়ে থাকে বারান্দার কোনে।
কবেই উড়ে ফাঁকি দিয়ে ছেড়ে গেছে এ পাড়া পাখিটা।
ছিন্ন রেখে যাওয়া পালক আজো পুড়ে শেষ হয়না পোড়া রোদ্দুরে।

মোট পড়েছেনঃ ১,১৭৯জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. আপু রোদ নিয়ে এমন চমৎকার একটি লেখা দেবার জন্য ধন্যবাদ। “রৌদ্র বড় আপন ছিলো,
    তাও বুঝি দরদী হলো না ।
    পোড়াতেই থাকে কেবল স্মৃতির ঘরদুয়ার।
    রোদ দেখলেই মনে হয়,
    কেউ আর চায়না হাত পেতে কিছু রোদ্দুর আর!
    বাসুলিয়ার হাটে বেচা হয়ে গেছে নিলামের অনুভূতি!
    পৃথিবী ভুলে গেছে হাসতে।
    তবু রোদ্দুর আসে, আসে বেহাহায়ার মতো বারান্দার গ্রীলে, দেয়ালে,জানলার শার্শিতে।”- অসাধারণ লেগেছে এতো টুকু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  2. বেদরদী রোঁদ টুকুন আপন হলেও দরদ দিতে জানেনা। যেমন করে আপন মানুষ গুলো পর হতে থাকে সময়ের দূরত্ব মেপে, তেমনি। স্মৃতিরা যেন শুধুই জ্বলতে থাকার নাম। কখনো পোড়ায় অবারিত জোছনায়, কখনো ক্ষরা-রৌঁদে।

    আর কি লিখবো বলোতো? মৌণ বিষন্নতা বড্ডো ছোঁয়াচে, ছড়িয়ে পড়ে খুব দ্রুততায়।

    ভালো থেকো ❤❤

    1. সকালের প্রথম সূর্যের কিরন যতটা না বেশি আদর মাখা! তারচে বেশি মধ্যদুপুরের খর রৌদ্র, কেমন মাথার ওপরে দোর্দন্ড প্রতাপে চোখ শাষায়।পরন্ত বিকেলেই মনমরা কাব্য মৌণতায় পাখিদের ঘরে ফেরা আলো বিছিয়ে থাকে কমলা রঙে।
      একই সুর্য্য প্রতিদিন ওঠে আর নেমে যায় দিন শেষে। তবুও প্রতিদিন নিয়ে আসে নতুন করে দেখার অভিপ্সা।

      ভালবাসা তোমাকে সখী❤❤❤

  3. পোড়া বাঁশি নিয়ে কবিতা গান তো অনেক শুনেছি, কিন্তু পোড়া রোদ নিয়ে , তাও এত সুন্দর করে হৃদয়ে দাগ কেটে লেখা? নাহ্ খুব একটা দেখিনি।
    ভালো থাকুন আপু।

    1. আমি কবি নই ভাই, কবিতা কেমনে লিখতে হয় তাও জানিনা। অনেক ভেবেচিন্তে দেখেছি, কবি হওয়া আমার পক্ষে সম্ভব না। একান্ত অনুভূতির এলো মেলো কথামালা আপনার ভালো লেগেছে জেনে সাহস বেড়ে গেলো।
      অজস্র কৃতজ্ঞতা রইলো।

  4. শীত বসন্ত পার হলে রোঁদ এর চাহিদার ঘাটতি পড়ে এটাই স্বাভাবিক কিন্তু রোদ্দুরের রোদ ছুয়ে দেখার আহবানটা থেকেই যায় কোন জানালার সংস্পর্শে।ভাল লিখেছেন আপু।

  5. রোদ দেখলেই এখন বড় বিষণ্ণ হয়ে যাই!
    অচেনা লাগে
    লাগে বড় অলস।
    শীত শেষে বসন্তও এসে চলে গেছে।
    হাসিটুকুও সাথে লোপাট করে!

    চমৎকার লিখলেন আপু, বিমোহিত হলাম।

    1. এক আপন ভোলা পাগলা মানুষের রোদ খুব প্রিয়, প্রিয় রাতের নিকষ কালো আঁধার, প্রিয় খুব সকালের ধান ক্ষেতের সেলো মেশিনের সিম্ফনির আওয়াজ! সবকিছু নিয়ে লেখায় আনতে পারিনি। তবে সামনে থাকবে আশা করি আরো কিছু এমন করে লেখার। আপনার বিমোহিত হবার অনুভূতি আমাকে মোহিত করলো ভাইজান। কৃতজ্ঞতা জানবেন।

  6. “রোদ দেখলেই এখন বড় বিষণ্ণ হয়ে যাই!
    অচেনা লাগে
    লাগে বড় অলস।
    শীত শেষে বসন্তও এসে চলে গেছে।
    হাসিটুকুও সাথে লোপাট করে! “

    শীত ও বসন্ত শেষে নতুন বছর সমাগত
    রোদে বিষন্ন না হয়ে জানাই স্বাগত।
    ভাল লাগলো। শুভ কামনা।

  7. একটা খাঁচা একলাই পড়ে থাকে বারান্দার কোনে।
    কবেই উড়ে ফাঁকি দিয়ে ছেড়ে গেছে এ পাড়া পাখিটা।
    ছিন্ন রেখে যাওয়া পালক আজো পুড়ে শেষ হয়না পোড়া রোদ্দুরে।

    পাখিরা ফাঁকি দিয়ে এভাবেই উড়ে যায়, বদ্ধ খাঁচায় থাকতে চাইনা আপু।

    1. পাখি উড়ে গেলে খাঁচা তো একলাই পরে থাকে এক কোনে ভাই। খাঁচাটায় একটা মুনিয়া পাখি ছিলো।মুনিয়াটা চিরতরে উড়ে গেছে আকাশের সীমানা ছাড়িয়ে। খাঁচাটা আছে প্রাণহীন হয়ে। লিখবো এসব নিয়ে গল্পাকারে। ধন্যবাদ ভাইজান।

  8. কবিরা যে কতশত উপমা দিয়ে লিখতে পারে!
    কবে লিখতে পারব এমন করে!
    জীবন আমরা যেভাবে চাই, সেভাবে পাইনা আসলেই।

    কবিতা ভাল হয়েছে খুব।
    শুভ কামনা।

    1. এইটা একটা ট্রেইলর বলতে পারেন☺। গল্পাকারে আসবে পুরো কথন। এ কথা সত্য, আমি লেখার প্রেরনা পাই অনেকের কাছ থেকে। শুনিয়ে যায় যারা নিজেদের গল্প নিজের মতো করে। আমি দেই রূপ আমার মতো করে। কতটুকু কি পারলাম, সবই আপনাদের বিবেচনায় রাখতেই রেখে যাই এখানে।
      শ্রদ্ধা, কৃতজ্ঞতা।

  9. পোড়া রোদ, সত্যিই কি রোদটা পুড়ে গেছে? নাকি হৃদয় পোড়া বলেই রোদকে পোড়া মনে হয়? কি জানি মানুষের মন বলে কথা মন পুড়ে না রোদ পুড়ে সব খবর কি নিজেই জানে?

    1. এইতো বুঝলেন আপনি! রোদ কি পোড়া হয়? নাকি রোদই সব পোড়ায়? কি জানি কি লিখি!! আমিই কি তার মানে জানি?
      মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

মন্তব্য করুন