উত্তাল মার্চ

আলমগীর সরকার লিটন ১ মার্চ ২০২০, রবিবার, ০১:১৪:৪৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

===========================
একুশের তীব্র মেঘের ঘনঘাটা পর
৭ মার্চের ভাষণ! তারপর ২৬ মার্চ
স্বাধীনতার ঘোষণা; যার যাহা কিছু আছে
তাই নিয়ে মুক্তিযুদ্ধে জাপিয়ে পরল;

উত্তাল রক্ত বাতাস যেনো ঘন থেকে ঘনত্ব হলো;
তখন রক্তিম লাল সবুজের আকাশ-
প্রায় নয় মাস যুদ্ধের পর হানাদারবাহিনী মুক্ত হলো,
আমরা স্বাধীন হলাম অথচ স্বাধীনতার সুফল
ভোগ করতে পারচ্ছি না,

এখনো লালেটে হায়নার দল উত্থ পেতে আছে-
বিষধর কালনাগীনির মত ছবল মারবে বলে,
অতঃপর ৭ মার্চ আবার ফিরে আসো,
২৬ মার্চ আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা কর!
কেনো না আমরা নতুন করে স্বাধীনতার সুফল ভোগ করতে পারি;
ফিরে এসো- ফিরে এসো-৭ মার্চ কিংবা ২৬ মার্চ!
তুমি তো উত্তাল বাতাস স্বপ্ন দেখাবার মাঝি মাল্লার হাল!
তুমি তো সেই দিনের উত্তাল মার্চ।

১৭ ফাল্গুণ ১৪২৬, ০১ মার্চ ২০
———————————–

১৪৫৯জন ১৩৪০জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য