এ রেশ কাটবে না সহজে

পৌঁছে যেতে হবে দুপুর একটার মধ্যেই, এই লক্ষ্য সামনে নিয়ে বেরোলাম ঢাকার উত্তরা থেকে। যানজট পেরিয়ে সময়মতো পৌঁছাতে পারবো তো? মনে ভয় ছিল। নাহ্, অপছন্দের শহর ঢাকা সেদিন আমাকে নিরাশ করেনি। নির্ধারিত সময়ে পৌঁছে গেলাম আমাদের মিলনমেলায়। পৌঁছেই পেয়ে গেলাম সুপায়ন বড়ুয়া দাদা এবং মাহবুবুল আলম ভাইকে। আমরা মিয়া-বিবি তাঁদের সাথে কুশল বিনিময় করে বসে পড়লাম। তখনও অন্যান্যরা আসেননি। অতএব অপেক্ষা। কিছুক্ষণ পর একে একে আসতে শুরু করলেন সবাই। তবু যেন নিষ্প্রাণ। একপর্যায়ে জিসান ভাইয়া, ছাইরাছ হেলাল ভাইয়া, মমি ভাই, ইঞ্জা ভাইয়া এলেন। হঠাৎ করেই যেন কিছুটা প্রাণ সঞ্চার হল মিলনমেলায়। কিন্তু আমি বাদে ব্লগের লেখিকাগণ তখনও অনুপস্থিত। আরে বাবা, যে কোনও জায়গায়, যে কোনও অনুষ্ঠানে কি রমণীকূল ছাড়া পুরোপুরি প্রাণসঞ্চার হয়? হয়ওনি। অবশেষে যখন বন্যা আপু, সুরাইয়া পারভীন আপু, সুপর্ণা ফাল্গুনী আপুসহ অন্যান্য আপুদের আগমন ঘটল, যেন ষোলকলা পূর্ণ হল। কিন্তু আমাদের আরও যে আপু এবং ভাইয়ারা আসতে পারেননি নানা জটিলতায়, তাদের জন্য মনের ভেতর খচখচানিটা রয়েই গেল।

যাইহোক, পরিচিত হলাম সকলেই। লেখা পড়ে আর ছবি দেখেই যাদেরকে চিনি, সামনাসামনি তাদের সাথে আলাপ হয়ে ভালো লাগলো ভীষণ। আলাপ-আলোচনা জমে ওঠার পরপরই আমরা কেউ কেউ পুরস্কৃতও হলাম। সোনেলা তার পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নিল আগামীর কর্মপরিকল্পনা। সবশেষে মুখরোচক খাবারের স্বাদ গ্রহন করে শেষ হল মিলনমেলা। মিলনমেলা শেষে সবাই মিলে বইমেলায় গিয়ে সদস্যদের প্রকাশিত বইগুলো ছুঁয়ে দেখার মাধ্যমে যেন পূর্ণতা পেল এ মিলনযজ্ঞ। ভালোলাগাটুকু সঙ্গী করে ফিরে এলাম। এ ভালোলাগার রেশ কাটবে না সহজে। ভালো থেকো সোনেলা, ভালো থাকুক তোমাকে ভালোবাসার মানুষেরা।

মোট পড়েছেনঃ ১,০৩৭জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

      1. জ্বী, বুবু কথাটা আসলেই ঠিক। নারী হলো সকল সৌন্দর্যের আধার, নারীকে বাদ দিয়ে জীবনের পরিপূর্ণতা কখনোই সম্ভব নয়।

  1. আপনার মতো গুণী লেখককে আমাদের মাঝে পেয়ে সত্যি আনন্দিত ছিলাম, সাথে দুলাভাই, আহা একেবারে ষোলকলা পূর্ণ ছিলো একেবারেই, ধন্যবাদ প্রিয় আপু। 😊

  2. মিয়াবিবি হাজির হয়ে আনন্দ টা দ্বিগুণ করে নিলেন। এ আনন্দের ভাগ চাই আরো। আপু ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

  3. কতদুর থেকে মিলনমেলায় অংশ নিতে এলেন আপনি। এই প্রথম মিলনমেলায় অংশ নিলেন। একবারো মনে হয়নি আপনাকে প্রথম দেখেছি। যেন যুগ যুগ ধরে চেনা।
    আপনাদের সবার কলকাকলিতে মুখরিত সোনেলার মিলনমেলা।
    স্মৃতিতে অম্লান হয়ে থাকবে এই মিলনমেলা।

    শুভ কামনা।

  4. সোনেলা পরিবারে থাকা মানুষগুলো সত্যি সোনালি মানুষ! এসব মানুষকে ক্ষণিকের জন্য কাছে পেয়ে নিজেকে ধন্যি মনে হয়েছিলো। এ-দিন বার বার ফিরে আসুক আমাদের সোনেলার সোনালি মানুষের মাঝে।
    এখানে দেখুন!

      1. আগামীকাল সমস্ত শরীর পরীক্ষা করা হবে। তারপর আবার ঔষধ! আশা করি ভালো হয়ে যাবে শ্রদ্ধেয় দিদি। আমি সকলের আশীর্বাদ প্রার্থী।

  5. সফলভাবে সোনার মিলনমেলা সম্পন্ন হয়েছে জেনে ভালো লাগছে। ভালো লেগেছে আপনাদের উপস্থিতি। সোনেলা এমনি এমনি করেই সবার মাঝে বিচরণ করুক এটাই কাম্য।

    আপনার সাথে এবারেও দেখা হলো না আপু! ভালো থাকবেন সবসময়।

মন্তব্য করুন