মিলনের এ মেলায়

 

তোমরা কারা? কতক্ষণ হলো এলে?
কত দূর থেকে এলে? এত এত দেরি কেন হলো?
ও ও এলে-না কেন?

এমন ক্লিসে/আজগুবি প্রশ্ন হা হা হা হা ধ্বনির ফুঁৎকারে
হারিয়েছে প্রাণ-উল্লাস-নৈবদ্যের অন্তহীন পরমায়ুতে
সেই কখন, কেউ টের পায়নি;

আনন্দায়িত রূপ থেকে রূপান্তরের অনন্ত ছফরে
আজই প্রথম এলে যারা, তাঁরা ভাবেন/ভাবে
‘প্রীতি পেলে থেকে যাব, না পেলে না’ এমনটি আর না;
প্রীতি পেয়েছি, অতএব থাকছি, থাকব, নিজের বাড়িতে।

এ কোন এ্যাবসার্ড নাটকের, ড্রেস রিহার্সাল নয়,
নয় হঠাৎ হুট করে উজিয়ে ওঠা মিশ্র খাম্বাজ রাগ!
নয় আবগারি উন্মাদনা!
নয় পড়ি মরি করে ত্রস্ত পায়ে ঝুম ঝুমিয়ে পালিয়ে যাওয়া
রাগ-রক্তিম ব্যঞ্জনা;

প্রসন্ন/প্রশান্ত স্নিগ্ধ সুগন্ধ-দ্বীপ ভালোবাসার হৃদয় অলিন্দে
এক সুখ কাজ করে তার নাম ভালোবাসা।

বছরান্তে দ্যাখা অতি প্রিয় চির-চেনা মুখদের দেখে
হৃদয় ব্যাকুল প্রিয় স্মৃতিদের ঘিরে, এ যেন ছিঁড়ে ফুঁড়ে
হঠাৎ বেরিয়ে আশা বিশ্বস্ত মায়া-বন্ধন, কত কাল আছি
একসাথে একবুকে, থাকবো ও অবিরাম।

এবারে এইবারেই প্রথম-দেখাদের সাথে দেখাদেখি
হাসাহাসি করে সবাই ভাবি, এত এত দেরি কেন হলো
এতো জন্ম জন্মান্তরের চেনা।

এমন-ই হয়, এমন-ই হওয়ার কথা, মৃদু মসৃণ
সুস্থির মিলন মেলার সুহৃদ্‌ পরমদের সারাদিন সারাক্ষণের
ভালোবাসার ঝিলিক, স্বপ্ন-ধ্যান-জাগরণে।

মোট পড়েছেনঃ ১,৫০১জন আজ পড়েছেনঃ ০জন

৪২টি মন্তব্য

  1. ভাইজান চমৎকার শব্দশৈলীতে আমাদের গতকালকের উন্মাদনা, উদ্দীপনা, উৎসাহ তুলে ধরলেন যা শুধু সোনেলার কবিরাজেরই সম্ভব, ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য।

  2. সবার সাথে যতক্ষণই ছিলাম, মনে হয়েছিলো আমি আমার আপন ভাই-বোনদের সাথেই সময় কাটাচ্ছিলাম! অনুষ্ঠানস্থল ত্যাগ কররার পর আর ভালো লাগছিল না। বাসে বসে আবার আগামীর কথা ভাবতে ছিলাম। আবার দেখা হবে, কথা হবে। সেই আশাই রইলাম, শ্রদ্ধেয় দাদা।

  3. সুন্দর এ পরিপাটি সাজানো গোছানো
    আনন্দ উন্মাদনার মিলন মেলায়
    মেতেছিল যারা
    সবাইকে সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই
    শুভ কামনা।

  4. প্রিয়, কাঙ্ক্ষিত মানুষদের কাছে পেলে ভালো লাগাটা বেড়ে যায়। সোনেলা পরিবারের প্রায় সবাইকে এক সাথে দেখে ভালো লেগেছে। দূর থেকে দেখেই ভালো লাগলো, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

    ভালো থাকুক সোনেলা উঠোনের রত্নসম বাসিন্দারা।
    শুভ কামনা 🌹🌹

    1. আপনার এমন দূর শুভেচ্ছার কারণেই আনন্দের মাঝে হু হু ভাব রয়েই গেছে।
      আহা! না এসেও এমন জুড়ে থাকা সহজ নয় মোটেই।
      ভাল থাকুন নিয়ত।

  5. জী, আমরা আমরাই। না দেখা দেখির মাঝে আমরাই ছিলাম দেখা দেখির মঞ্চে। ভালো লাগার তৃপ্ত স্বাদ, সেতো মধুমাখা মাখি।
    সোনেলা পরিবার হাটুক সবাইকে সঙ্গী করে। শুভ থাকুক সেই পথ চলা।
    বিশেষ দ্রষ্টব্যঃ নামের নতুন পদবি – এতোদিন কবি ছিলাম, এখন থেকে ব্লগার হলাম। সুখের যেন অসুখ না হয়।

    1. কবি ভাই, আপনি নতুন পদবী পেলেন আর এখন পার্টি না দিয়ে এখানে ছোট্ট নোটিশ বোর্ড টাঙালেন!! উহু, মানি না, মানবো না।

      নতুন পদবী, স্বারক লিপিতে নিজেকে দেখে কেমন লাগছে, অনুভূতিটা দেখতে চাই আপনার ব্লগে। সোনেলায় আসা অব্দি আপনার একটা নতুন লেখাও পাইনি। ব্লগটা ঝাড়পোঁছ করে লেখা দিয়ে সাজান, আমরা আপনার ব্লগ বাড়িতে যাওয়ার জন্য অধির অপেক্ষায় আছি। লিখুন প্লিজ 🙂

      1. সব্বোনাশ, সব্বোনাশ!! এখনতো জানতে হবে ব্লগার কি, কি করেন তাহারা !
        তবে, ব্লগার যখন হয়েই গেছি, তখন আর কোন চিন্তা নাই। শিখে নেবো, শিখিয়ে দেবেন এইসব আরকি।

        হবে হবে, আমাকে দিয়েই হবে। (কিছুই হবেনা যা শুধু আপনাকে বললাম।)

    2. নিজেই নিজের নাম ধারণের প্রভূত কারণ বর্ণনা পূর্বক এক খানা
      খত লিখে ফেলুন, মুখে মুখে বললে তো হবিনি।
      সবার আনন্দ মুখরতায় সোনেলা এগিয়ে যাবে দূর থেকে বহু দূর,
      এ কামনা করি-ই।
      দ্রুত ব্যবস্থা নিন।

  6. প্রত্যাশার চেয়ে প্রাপ্তি যখন বেশি হয় তখন তা প্রকাশের যথাযথ শব্দ খুঁজে পাওয়া যায় না। আমি দারুণ খুশি আপনাদের সান্নিধ্য পেয়ে ভাইয়া। আপনাদের সাথে সুন্দর সময় কাটাতে পেরে ধন্য
    আমি। মৃত্যুর পরও আমি থেকে যেতে চাই আপনাদের ভালোবাসায়, স্নেহে ও দোয়ায়।

    1. আমরা সবাইকে সোনেলা-পরিবার ভাবি, তাই আন্তরিকতার ঘাটতি থাকে না,
      তাই আনন্দ পরিবেশ আমাদের সবার, সবার।
      ভাল থাকুন, লিখুন নিয়মিত আমাদের জন্য।

  7. কপাল খারাপ।
    সবাইকে অনেক অনেক মিস করলাম।
    .
    একসাথে সবাইকে দেখে খুবি ভালো লাগছে।
    শতশত শুভকামনা সোনেলা।

  8. নতুনদের কলকাকলিতে মুখরিত ছিল সোনেলা মিলনমেলা
    যেন পরমাত্মীয়রা মিলিত হয়েছে অনেক যুগ পরে,
    অধিকাংশ নতুনদের সাথে তালমিলিয়ে চলেছি আমরা পুরানোরা
    সোনেলার উঠোন এমন মুখরিত থাকুক হাসি আনন্দে সারাবেলা।

    1. এক ঝাঁক নূতনদের পেয়ে পুরনোরা আবার নূতন হয়ে উঠেছি,
      এ-ও অনেক অনেক পাওয়া।
      সবাই থাকুক আনন্দ উজ্জ্বলতায় উচ্ছল এ কামনা সারাক্ষণের।

  9. বছরান্তে দ্যাখা অতি প্রিয় চির-চেনা মুখদের দেখে
    হৃদয় ব্যাকুল প্রিয় স্মৃতিদের ঘিরে, এ যেন ছিঁড়ে ফুঁড়ে
    হঠাৎ বেরিয়ে আশা বিশ্বস্ত মায়া-বন্ধন, কত কাল আছি
    একসাথে একবুকে, থাকবো ও অবিরাম।

    আল্লাহ কবুল করুন
    আমিন

  10. অসাধারণ জাষ্ট জাষ্ট

    আনন্দায়িত রূপ থেকে রূপান্তরের অনন্ত ছফরে
    আজই প্রথম এলে যারা, তাঁরা ভাবেন/ভাবে
    ‘প্রীতি পেলে থেকে যাব, না পেলে না’ এমনটি আর না;
    প্রীতি পেয়েছি, অতএব থাকছি, থাকব, নিজের বাড়িতে।

  11. বছরান্তে দ্যাখা অতি প্রিয় চির-চেনা মুখদের দেখে
    হৃদয় ব্যাকুল প্রিয় স্মৃতিদের ঘিরে, এ যেন ছিঁড়ে ফুঁড়ে
    হঠাৎ বেরিয়ে আশা বিশ্বস্ত মায়া-বন্ধন, কত কাল আছি
    একসাথে একবুকে, থাকবো ও অবিরাম।

    ………..আমরাও এর সাথে সম্প্রিক্ত থাকতে সব সময়।

  12. সুন্দর করে মিলন মেলার বর্ণনা দিলেন সত্যিই অভিভূত। নিজে উপস্থিত না থাকতে পেরে খুব খারাপ লেগেছে। সবাইকে মিস করেছি।

    ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন সফল ভাবে সম্পন্ন করার জন্য। ভালো থাকবেন।

    তবে যার আইডিয়ায় হেমন্ত বন্দনা এবং পৌষ সংক্রান্তি উৎসব আয়োজন করা হলো তাকে কেউ স্মরণ করলো না! থাক তাকে ধন্যবাদ আমিই দিয়ে দেবো।

    1. সবার আন্তরিকতার জন্যই এমন সুন্দর মেলা করা সম্ভব হয়েছে।
      দেখুন, বুঝতে পারছি আসতে পারেন নি বলে মন খারাপ হয়েছে, খুব-ই স্বাভাবিক।
      আবার লক্ষ্য করুন এখানে কোন আলাপ আলোচনাই হয়নি, শুধু পরিচয় পর্ব ও পুরস্কার বিতরণ।
      নাজমুল সাহেব নিজ থেকে খুব জরুরী বিষয় নিয়ে মতামত চেয়েছেন, কেউ কেউ মতামত দিয়েছেন।
      বিজ্ঞাপন আমরা নেব কী না, ব্লগের বিপুল ব্যয় কীভাবে ভবিষ্যতে নির্বাহ হবে, যা এখন একান্ত ভাবেই জিসান সাহেব
      দিয়ে যাচ্ছেন। সাবিনা জ্বি ও অনুপস্থিত ছিলেন। মডারেটদের মধ্যে। আর সবাই/কেউ কেউ খুব দেরি করেও এসেছে।
      আমাদের ইচ্ছে ছিল প্রত্যেকের কথা শুনব আমরা একের পর এক, আর অনুষ্ঠান স্থানের সময় ছিল নির্দিষ্ট, তাই ইচ্ছে থাকা সত্বেও
      সময় নেয়া যায় নি বেশি করে। বেঁচে থাকলে আবার দেখা হবে, কথা হবে প্রাণ খুলে।
      ব্লগে আপনাকে পাচ্ছি না তো!
      ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করুন