অনিচ্ছায়

তোমরা যাকে গল্প বলো
আমি বলি তা ইতিহাস
জীবনের সাথে জীবনের যুদ্ধ
বা যুদ্ধে জীবনের আভাস

তোমরা যাকে কবিতা বলো
আমি বলি তা হাহাকার
কিছু ছিলো যার বাস্তবতায়
কিছুটা নিতান্তই নিরাকার

তোমরা যাকে গান বলো
আমি বলি লুকানো ব্যাথা
সুখের অভাব আর দুঃখের শোকে
সুরের বন্ধনে গাঁথা

তোমরা যাকে চিত্র বলো
আমি বলি সে যে হৃদয়
তুলির ছোঁয়ায় ক্যানভাসে আঁকা
আত্ম-তৃপ্তির পরাজয়

তোমরা যাকে কর্ম বলো
আমি বলি তা প্রয়োজন
বেঁচে থাকার নিরব স্বার্থে
সহনিয় সব আয়োজন

তোমরা যাকে প্রত্যাশা বলো
আমি বলি তা আলেয়া
খেয়ালে আর বেখেয়ালে
স্পর্শের বাইরে অবছায়া

তোমরা যাকে ভালোবাসা বলো
আমি বলি সর্বনাশা
যেন জেনেশুনেই মৃত্যূকূপে
ঝাঁপিয়ে পড়ার নেশা

তোমরা যাকে জীবন বলো
আমি বলি সে যে সখি
বন্ধ চোখে আর খোলা দৃষ্টিতে
আনমনে অনিচ্ছায় ও দেখি_____॥

-০-

মোট পড়েছেনঃ ৬৯৬জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. তোমরা যাকে কবিতা বলো
    আমি বলি তা হাহাকার
    কিছু ছিলো যার বাস্তবতায়
    কিছুটা নিতান্তই নিরাকার। প্রতিটি কবির কথাই বললেন আপনার লেখনীতে। ধন্যবাদ ভাইয়া

  2. “তোমরা যাকে ভালোবাসা বলো
    আমি বলি সর্বনাশা
    যেন জেনেশুনেই মৃত্যূকূপে
    ঝাঁপিয়ে পড়ার নেশা”

    ভালবাসা নিয়ে যা বললেন
    আমি বলি তা হতাশা।
    সত্যি খুব ভাল লাগলো আপনার কবিতাখানি
    শুভ কামনা।

    1. আমি তো তিন বার বাংলায় ফেল

      এখানে দেখি ষ্টার মার্ক-
      যথেষ্টই আমার জন্য।

      কৃতজ্ঞতা রইলো-
      সোনেলায় স্বাগত
      আপনার প্রথম পোষ্টের জন্য শুভেচ্ছা।

  3. তোমরা যাকে চিত্র বলো
    আমি বলি সে যে হৃদয়
    তুলির ছোঁয়ায় ক্যানভাসে আঁকা
    আত্ম-তৃপ্তির পরাজয়

    দারুণ বলেছেন প্রিয় কবি। শুভ কামনা রইল।

    1. অনেক বড় হৃদয় আপনার-

      চুম্বক অংশটুকু খুঁজে বের করতে পারেন সবসময়।

      অনেক দোয়া রইলো ভাইজান।
      ভালো থাকবেন সবাইকে নিয়ে।

মন্তব্য করুন