জীবনের বড়াই

আজ তোমার ঘরে সুখের প্লাবন,
দুঃখরা নিয়েছে বিদায়।
তাইতো করছো বড়াই অন্যের হতাশায়।
প্রিয়জনদের ভীড়ে ভরে আছে জীবনতরী,
অন্যের একাকীত্বে করেছো টিটকারী।
অহংকারের মালা পড়ে হয়েছো উদাসীন,
ভুলেছো আসতে পারে তোমার ও দুর্দিন।
তোমার উঠোনে বসন্ত-বিলাস করছে লুটোপুটি,
জেনো বসন্তের সীমান্তে থাকে চৈত্রের ছটফটানি।

অবজ্ঞা,অবহেলায় নিঃসঙ্গতার কান্নাকে বলেছো বাড়াবাড়ি,
তুমিও হতে পারো একদিন একাকীত্বের কান্ডারি‌।
আজ তোমার ঘরে পূর্ণিমার ঝলকানি,
মোম জ্যোসনায় অঙ্গ ভিজিয়ে খেলছো জলকেলি।
খেলবে একদিন একাকী-
অমানিশার আঁধারে কানামাছি,ছোঁয়াছুঁয়ি।
সবদিন সমান যায়না কভু সবারই,
তুমি আমি হাসছি কাঁদছি ইশারায় তারি।

মোট পড়েছেনঃ ৭৬৭জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. সুখ দুঃখ তো অমোঘ নিয়তির খেলা। এটা নিয়ে কেউ যদি হাস্যরস করে তবে সে হয়তো জানে না মুদ্রার অপর পৃষ্ঠায় কি আঁকা থাকে। খুব সুন্দর লিখেছেন

  2. “আজ তোমার ঘরে সুখের প্লাবন,
    দুঃখরা নিয়েছে বিদায়।“

    হায়রে দিদি বলে কি ?
    কষ্টে কাটে দিন
    থাকি সুখের আশায়
    তোমার ফুল চন্দন পড়ুক
    দু:খটা হোক বিদায়।
    কবিতা উপভোগ করলাম। শুভ কামনা।

মন্তব্য করুন