ক্ষমা করো

স্রষ্টা করেছে সৃষ্টি আমায়
এই পৃথিবীর তরে,
বাবা দিলো জন্ম আমায়
মা গর্ভে ধরে।

শিক্ষক দিয়েছে জ্ঞ্যানের আলো
গুরু দিয়েছে বাক্য,
মানুষ দিয়েছে প্রেম ভালোবাসা
দিচ্ছি আমি সাক্ষ্য!

এসেছি ভবে আনন্দ উল্লাসে
চলছি হেসে খেলে,
ভাবি নাতো চলে যাবো–
দুনিয়ার সবকিছু ফেলে!

এসেছি একা যাবো একা
সঙ্গে যাবে নীতি,
আমার ভুলত্রুটি করিয়ে ক্ষমা
কে রাখবে স্মৃতি?

পূর্বপ্রকাশিত ফেসবুক 
ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।

মোট পড়েছেনঃ ১,৩৪৬জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

    1. পোস্ট করার সাথে সাথে আপনার মূল্যবান মন্তব্য দেখে অত্যন্ত খুশি হয়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন।

    1. সবাইকে একাই যেতে হবে শ্রদ্ধেয় কবি ছাইরাছ দাদা। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন।

  1. এসেছি একা যাবো একা
    সঙ্গে যাবে নীতি,
    আমার ভুলত্রুটি করিয়ে ক্ষমা
    কে রাখবে স্মৃতি?

    পৃথিবীকে কিছু একটা দিয়ে যেতে পারলেই পৃথিবীই আমাদের বাচিয়ে রাখবে,করবে স্বরণ।দারুণ।

    1. সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। আশা করি বইমেলায় দেখা হবে, কথাও হবে।

  2. মৃত্যু অবধারিত সত্য জেনেও আমাদের এগিয়ে যেতে হয়। এটাইতো জীবনের বিধি দাদা।

    ক্ষমা চাই সকলের কাছে। ভালো থাকবেন দাদা।

মন্তব্য করুন