স্রষ্টা করেছে সৃষ্টি আমায়
এই পৃথিবীর তরে,
বাবা দিলো জন্ম আমায়
মা গর্ভে ধরে।
শিক্ষক দিয়েছে জ্ঞ্যানের আলো
গুরু দিয়েছে বাক্য,
মানুষ দিয়েছে প্রেম ভালোবাসা
দিচ্ছি আমি সাক্ষ্য!
এসেছি ভবে আনন্দ উল্লাসে
চলছি হেসে খেলে,
ভাবি নাতো চলে যাবো–
দুনিয়ার সবকিছু ফেলে!
এসেছি একা যাবো একা
সঙ্গে যাবে নীতি,
আমার ভুলত্রুটি করিয়ে ক্ষমা
কে রাখবে স্মৃতি?
পূর্বপ্রকাশিত ফেসবুক
ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।
মোট পড়েছেনঃ ১,৩৪৬জন
আজ পড়েছেনঃ ০জন
জীবনের চিরন্তন সত্য গুলো তুলে আনলেন । ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
পোস্ট করার সাথে সাথে আপনার মূল্যবান মন্তব্য দেখে অত্যন্ত খুশি হয়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন।
স্মৃতি-ট্রিতি কেউ ধরে রাখেনা/রাখেনি/রাখবে ও না।
একা এসেছি, একাই যাব। অমোঘ সত্য।
সবাইকে একাই যেতে হবে শ্রদ্ধেয় কবি ছাইরাছ দাদা। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন।
জীবনের অমোঘ বিধান
যায় না খন্ডন।
তাই বলে হতাশায়
ডাকে না মরন।
শুভ কামনা দাদা। ভাল থাকবেন সবসময়।
আপনিও ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।
আপনার মত ভাল মানুষকে আমরাই মনে রাখব।
আপনার সুন্দর মন্তব্যে ধন্য হলাম শ্রদ্ধেয় কবি দাদা। আশা করি ভালো থাকবেন সবসময়।
এসেছি একা যাবো একা
সঙ্গে যাবে নীতি,
আমার ভুলত্রুটি করিয়ে ক্ষমা
কে রাখবে স্মৃতি?
পৃথিবীকে কিছু একটা দিয়ে যেতে পারলেই পৃথিবীই আমাদের বাচিয়ে রাখবে,করবে স্বরণ।দারুণ।
ঠিক বলেছেন শ্রদ্ধেয় মনির দাদা। শুভকামনা থাকলো।
দুর্দান্ত লিখেছেন দাদা। এমন কবিতা মনটাকে ভাবনার জগতে নিয়ে যায়।
এসব নিয়ে সবসময়ই ভাবি! তাই লিখে প্রকাশ করি, শ্রদ্ধেয় কামাল দাদা।
ধন্যবাদ দাদা, ভালো থাকুন সব সময়।
এক রাশ ভালো লাগা
সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় মনির দাদা।
একা এসেছি, একাই যেতে হবে,
কবিতা ভালো লেগেছে।
সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। আশা করি বইমেলায় দেখা হবে, কথাও হবে।
সত্য বলেছেন দাদা।
কবিতায় ভালো লাগা্
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
মৃত্যু অবধারিত সত্য জেনেও আমাদের এগিয়ে যেতে হয়। এটাইতো জীবনের বিধি দাদা।
ক্ষমা চাই সকলের কাছে। ভালো থাকবেন দাদা।
আপনিও ভালো থাকবেন,শ্রদ্ধেয় দাদা। বইমেলায় দেখা হবে তো?
বলতে পারছিনা দাদা। তবে চেষ্টায় আছি।
প্রত্যুত্তরের জন্য শ্রদ্ধেয় তৌহিদ দাদাকে অশেষ ধন্যবাদ!