বসন্তবিলাপ

 

যতদূরে গেলে দীর্ঘ ঊ-কারের অস্তিত্ব মুছে যায়,
ঠিক ততটাই দূরে গিয়ে বসে আছি। ফেরাতে চাও? বৃথা চেষ্টা।
ফিরতে চাও? সে চেষ্টাও বৃথাই জেনো।
ফুলের দিকে তাকিয়ে শিমুল গাছে হেলান দিয়ে দেখো, আঘাত পাবে।
শেকড়ের বিস্তারে দু’দণ্ড জিরিয়ে নিতে মন চাইলেও
অজস্র ভাবনার আক্রমণে হবে জর্জরিত
কেন এ মানবজন্ম?
আজন্ম বিষে হই কেন নীলকণ্ঠ?
কেন প্রেম বসন্তে, শুনি যদি বসন্তবিলাপ?
আরও অনেক প্রশ্ন আসবে, শেষ নেই।
শেষ নেই পথেরও।
খোলা আছে, খোলা থাকে কোনও না কোনওটা।

মোট পড়েছেনঃ ৯৫৬জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. শুধু বিলাপ দিয়ে শেষ করবেন তা কিন্তু ভাবছি না।
    হ্যা পথের শেষ নেই, কিন্তু বিলাপের শেষ আছে,
    বসন্ত ধ্বনি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে।

  2. প্রেম কি বসন্তেই হবে? গ্রীষ্ম, বর্ষা , শরৎ, হেমন্ত কি দোষ করলো ? জাতি জানতে চায়। সুন্দর হয়েছে কবিতা। শুভ বসন্ত

  3. দীর্ঘ ঊ কারের দূরত্ব আসলে কতটা? জীবনের প্রতিটা মূহুর্তকে উপভোগ করার চেষ্টা করলে হয়তো বিষে নীল হতে হয় না। পথের হয়তো শেষ নেই, দেখার তথা উপভোগ করার চোখ থাকলে সেই পথে পথে রয়েছে সার্বক্ষনিক বসন্ত…….শুভ কামনা জানবেন আপু।

  4. বসন্তবিলাপ পড়তে পড়তে আমি নিজেই ঊত্তরের দিগন্তে হারিয়ে গেলাম। বসন্ত আপনার জীবনে আসুক অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য আর ভালোলাগার অনুভূতি নিয়ে।

    ভালো থাকবেন আপু।

মন্তব্য করুন