হ্যাপি রোজ ডে

ফুল পবিত্র। ফুল সুন্দর, সব সময়েই সুন্দর। ফুল ভালোবাসে না এমন কেউ আছে! ফুল ছাড়া কোনো বাগান কি দেখতে সুন্দর হয়! ফুল ছাড়া মালা গাঁথায় সার্থকতা থাকে! যেকোনো শুভক্ষণে অথবা বিয়োগ-শোকের সমাধিতে ফুলেরই রাজত্ব দেখা যায় সবখানে।

ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল সুবাসের প্রতীক, ফুল ভালোবাসার প্রতীক। যে প্রেমে ফুল লেনদেন নেই, সেটা প্রেমই না। যেই প্রেমিক তার প্রেয়সীর হাতে ফুল রাখেনি, ঐ প্রেমিকের ভালোবাসা আধা-আধি। প্রিয়তমার সাথে যার ফুল বিনিময় হয়নি, মন বিনিময়ের বেলায় সেই প্রেমিক হলো কৃপণতার উদাহরণ। ( আমি মনে করি :))

যাকগে,কথা হলো আমরা সবাই বেশি/কম ফুল ভালোবাসি। ফুল দেখার পর মন ভরে উঠে অনাবিল আনন্দ- প্রশান্তিতে। আর যদি সেই ফুল উপহার হয়ে আসে প্রিয়জনের হাত থেকে,তাহলে তো মনের অবস্থা হয়ে যায় আন্দাজহীন। কারো কারো ক্ষেত্রে বিশেষ দিনে কাঙ্ক্ষিত মানুষের হাত থেকে ফুল পাওয়াটা তো রীতিমতো আরাধনার ব্যাপার!

আজ থেকে শুরু হবে ভালোবাসা দিবসের প্রস্তুতি। শুরুতে রোজ ডে তারপর এই ডে সেই ডের পর আসবে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সব কিছুর দিবস থাকলে ভালোবাসারও একটা দিবস থাকাটা খারাপ কিছু নয়। হোক সেটা একদিন অথবা সাতদিন। তবে এই দিবসটা যেন এই সাতদিনে সীমাবদ্ধ না হয়। যে ভালোবাসায় শুরু থাকবে শেষও থাকবে সেটা আর যাইহোক ভালোবাসা নয়।

ভালোবাসা আমার কাছে ব্যাকটেরিয়ার মত মনে হয়। ব্যাকটেরিয়া যেমন প্রানীদেহে ভালো-খারাপ উভয় কাজেই আসে তেমনি ভালোবাসা মানুষের মাঝে ভালো-মন্দ দুটোই বয়ে আনে। যার যার রুচি ও মন-মানসিকতার উপর নির্ভর করে এর সার্থকতা।

ভালোবাসা সপ্তাহ সবার জন্যে শুভ হোক বা নাহোক, শুভ কামনা থাকলো সবার জন্যেই 🌹🌹

হ্যাপি রোজ ডে ❤

মোট পড়েছেনঃ ২,৬১৬জন আজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

  1. এই সাত দিনই আপনি কবে কি করতে হবে জানিয়ে দেবেন আপু। আমি সাতটা দিনই পালন করতে চাই। আসলে এসব কখনো করা হয়নি, এবার করে দেখতে চাই দুনিয়ায় আছে কি 😀

    1. হাহাহা, আমাকেই বলতে হবে!
      আমি খুব অলস, সাতদিনের লেখা দিতে দিতে ভালোবাসার দিনটাই হয়তো চলে যাবে 🙂
      গুগলের হেল্প নিন ভাই, তাহলে তাড়াতাড়ি সব জানতে পারবেন।

      রোজ ডের শুভেচ্ছা রইলো 🌹🌹

      1. সত্যি দিদি, পৃথিবীটা গোল!
        তাইতো দেখছি সবখানে এতো গন্ডগোল!
        জাগায় জাগায় লেগে আছে হট্টগোল!
        দেশ জুড়ে শুনি দুর্নীতিবাজদের শোরগোল!
        আমার পৃথিবী শুধুই ঘোরে!

  2. কথা গুলো দারুণ মনে ধরেছে।
    চমৎকার লিখেছেন। সত্যি কথা বলতে কি আমিই গোলাপ পছন্দ করতাম না।তাই বোধহয় কখনো কাউকে ভালোবাসতে পারিনি। তবে মনে হচ্ছে এবার ব্যতিক্রম কিছু ঘটবে।

      1. ২৬ বসন্ত গেছে
        ২৭ও যাই যাই করছে
        এসব কোনো ডে আসেনি আমার জীবনে
        আর কখনো আসবেও না। অবশ্য এসব ছাড়া যে খুব খারাপ আছি এমন কিন্তু না
        হয়তো ভালোই আছি এই সব ছাড়াও

      2. মাত্র ২৬! শত বসন্তের এক-তৃতীয়াংশ কেবল ফুরালো, আরও কত কত বসন্ত বাকি!!

        গাছে কলি ফুটেছে যখন, ফুল আসবেই। কোন এক বসন্তে সেই ফুল এসে যাবে বিশেষ কারো হাত থেকে। তখন থেকেই শুরু হয়ে যাবে একেকটা ডে 🙂

        ভালোবাসায় শুরু থাকে শেষ নেই। কামনা করি, আপনার ভালোবাসা আসুক এবার এই ভ্যালেন্টাইনের ডে’ তেই ❤❤

    1. সম্প্রীতির উৎসবে, ভাতৃত্বের বন্ধনে
      ভালোবাসায় সার্থক হোক লাল-সবুজের বাংলাদেশ।

      হ্যাপি রোজ ডে দাদা ভাই 🌹🌹

    1. মহী ভাই, ব্লগে শুধু স্টিকার কমেন্ট দিতে হয় না। কিছু একটা লিখে তারপর যতখুশি ইমো দিতে পারবেন। 🙂

      গোলাপের শুভেচ্ছা আপনাকে 🌹🌹

  3. জ্যাক ডুবে মরলেও রোজ কিন্তু বেঁচে গেছিলো। আর সে কারণেই আজ আমরা রোজ ডে পালন করছি। যাইহোক আমি গত জীবনে এই রোজ ডে তে কাউকে রোজ দিয়ে অথবা নিয়ে শুভেচ্ছা জানাই নি। এবার যাও আশা করছিলাম যে কেউ একজন আমাকে রোজ দিয়ে শুভেচ্ছা জানাবেন তাও আর হলো না 😭😭 কেবল ভার্চুয়াল রোজ !!! তবুও হ্যাপি রোজ ডে😄

    1. এটা কিন্তু ঠিক না। মানছি আপনি মহামান্য ত্রিস্তান, তাই বলে সবাই নিজ থেকে এসে আপনাকে রোজ দিতে আসবে কেন?
      মনে রাখতে হবে এই রোজ কিন্তু সেই রোজ নয়। এই রোজ স্পেশাল ডে’ তে স্পেশাল মানুষের কাছ থেকে নিতে হয়। আর সেই জন্যে অনেক সময় সিংহাসনের মায়া ত্যাগ করে বন-সমুদ্রেও যেতে হয়। ত্রিস্তান হয়েছেন তো কি হয়েছে? সোনালীর হাত থেকে মুফতেই গোলাপ পাবেন ভেবেছেন? 😎😎

      মাথা খাটান, গোলাপ হাতে আনার জন্যে চেষ্টা-তদবির চালু করুন। রোজ ডে শুভ হোক বা না হোক, শুভ কামনা দিলাম। সোনালী আসুক গোলাপের তোড়া নিয়ে আসুক। 🌹🌹

  4. তারিখ দিয়ে তারিখ মেপে ভালোবাসাবাসি
    হতেই পারে তা, এ কলিকালে!
    গোলাপের ফুলেল ভালোবাসা হলেও হতে পারে
    ভাগ্যিস জোনাক-ফুল কেউ চেনেনি!

    1. কলিকাল!
      কল্পকথায় ভ্যালেন্টাইন, এসেছে কি গতকাল ?

      শত-সহস্র বছর আগে বিলিয়ে গেছে ভালোবাসা,
      সবই কি মিছে! কেবলই সর্বনাশা? ;

      প্রেমের বাজার এখন দারুণ জমজমাট
      মনের দামে প্রেম বিকোয়, কিস্তিতে কুপোকাত,

      তারিখে-তারিখে মন-লেনদেনে
      রাখতে নেই শেয়ার অপশন,
      রোজ রোজ বিনিময়ে হবে/ হবেই প্রমোশন।

      প্রেম কি কাঠালের মোয়া,
      আসবে কি খোঁচায়-আলাপে?
      তাইতো বলি, ভরসা রাখুন গোলাপে…

      মহারাজ, জোনাক-ফুল দেখতে কেমন?

  5. আমার কাছে এসব ডে’র কোন অর্থ নেই। আমি যাকে ভালোবাসবো তা প্রতিদিনই একই হবে ঠিক কিনা বলেন আপু?

    আজ রোজ ডে ছিলো তা জানতামনা। আপনার আপু মনে করিয়ে দিয়েছে।

    সবাইকে রোজ ডে’র শুভেচ্ছা।

    1. কারো কাছে প্রতিদিনই দিন, আর কারো কাছে প্রতিদিনের একদিন বিশেষ একটি দিন। যাকে ভালোবাসি বা বাসবো তাকে চিরকাল পাশে রাখবো। কিন্তু যেদিন থেকে তাকে পাশে পেয়েছি সেইদিন/ তারিখ কি ভুলতে পারবো? ভালোবাসতে বিশেষ দিন-ক্ষণ লাগে না, কিন্তু প্রিয়জনকে একদিন একটু বেশি ভালোবাসা দিলে ক্ষতি কি? 🙂

      আপনার কাছে ডে’র অর্থ নেই, শবনম আপুর কাছে আছে। সে স্বরণে রেখেছে, আর আপনি আপুর জন্যে ডে’টাকে অর্থবহ করেছেন। নিজেকে নিয়ে নয়, নিজের মনের মানুষটিকে আনন্দে রাখতে সব করার যে প্রত্যয় থাকে, এটাই ভালোবাসা।

      হ্যাপি রোজ ডে তৌহিদ ভাই,
      শবনমকেও লাল গোলাপের শুভেচ্ছা 🌹🌹

  6. জীবনে মাত্র একজনকেই গোলাপ দিয়েছিলাম, জোড়া গোলাপ 🙂
    ( টপ সিক্রেট )। সেই গোলাপের একটি পাপড়ি সে আমাকে দিয়েছিলো। যা এখনো অতি যত্নে একটি ডায়েরীর মাঝে গচ্ছিত রেখেছি অতি যত্নে।

    আপনাকে গোলাপ দিবসের শুভেচ্ছা।

    1. জীবনে মাত্র একজনকেই গোলাপ দিয়েছেন! তাও একজোড়া!! আবার এক পিছ পাপড়ি গিফট পেয়েছেন সংরক্ষণ করার জন্যে !!!!

      বুঝেছি আপনার রোজ ডে আগেই হ্যাপি হয়ে গেছে জোড়া গোলাপ বিনিময়ে 😀😀

      হাহাহা, টপ সিক্রেট আর থাকলো কই?

মন্তব্য করুন