জীবন

মানব জীবন। কিই বা তাঁর চাওয়া, কিই বা আশা
জীবন ক্ষয়ে অপলক নয়নে দৃষ্টি সীমাহিন দু—রে
কে আছে জিবনে, কিই বা ছিল কপালে
এখন শুধু নিস্পলক চক্ষুতে চেয়ে থাকা অপার দিগন্তে
হয়তো দুমুঠো ভাত, নইতো অতীত তাঁর সীমানায় চেয়ে
বৃষ্টিজলে ভিজে ভাবহীন আবেশে কোন এক সময়ে !!!
কি প্রত্যাশা তাঁর চাহনীতে!!

ভাবুক ভাববে শোষিত কাঁদবে
শোসক আনন্দিত খাব পাইবে
মানব জীবন কষ্টেই বহিবে
দুখ দুর্দশা মানবই পাইবে।

এই ধরায় নায় ভাব ধরা
এই ধরায় নায় গুন গুন করা
স্রষ্টা টান মারিলেই হইবে ধরা
তাই গাহিয়া চাও মানবাতার ধারা।

মোট পড়েছেনঃ ১,৪৪৫জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. মানব জীবন বড়ই দুর্লভ
    স্রষ্টার হাতে গড়া।
    মানব জীবন তবেই সার্থক হয়
    যখন মানবিক চর্চা করা।
    ভাল লাগলো। শুভ কামনা।

    1. সুপায়ন দা বড়ই সত্য জিবন বিচিত্র
      তবুও মানুষ যায় গেয়ে জিবনেরই চিত্র।
      কেউ হাসি কেউ কান্দি কেউ বা মধ্যিখানে
      এরই নাম মনুষ্য জিবন সবখানে।

  2. শাসক এবং শোষিতের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা সচেতন নই বলেই উঁচু তলার মানুষ উঁচুতেই আর নীচের মানুষ নীচেই থেকে যাচ্ছে। সাম্যাবস্থা বিরাজ করা সেতো শুধু স্বপ্ন।

    ভালো থাকুন ভাই।

  3. কঠিন বাস্তবতা খুঁজে পেলাম আপনার লেখনীতে। কবে যে এই বৈষম্য দূর হবে ! শাসক শোষণ করছে আর আমরা সাধারণ মানুষ শোষিত হচ্ছি। শুভ সকাল

মন্তব্য করুন