শৈশব

চোখ বুজলেই দেখতে পারি
বিশাল,সবুজ মাঠ,
শিশির ভেজা ঘাসের ডগা,
স্নিগ্ধ ভোরের সাজ!

চোখ বুজলেই দেখতে পারি
শ্যাওলা ধরা দেয়াল,
সেই দেয়ালের ওপাশেতে,
দুষ্টু মিষ্টি কোলাহলে,
মনটা বেখেয়াল!

চোখ বুজলেই দেখতে পারি
আকাশ জোড়া মেঘ,
মেঘ বাহনে,দূরের দেশে,
বৃষ্টিস্নাত তনু মনে
হঠাৎ নিরুদ্দেশ!

চোখ বুজলেই দেখতে পারি
আমার ছেলেবেলা,
শৈশবটা দিচ্ছে উঁকি,
সকাল-সন্ধ্যা বেলা!

শৈশব# সাদিয়া শারমীন।

মোট পড়েছেনঃ ১৯২জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. চোখ বুজলেই দেখতে পারি
    আমার ছেলেবেলা,
    শৈশবটা দিচ্ছে উঁকি,
    সকাল-সন্ধ্যা বেলা!

    বাহ্ চমৎকার কবিতা।রূপসী বাংলার রূপের মায়ায় কবি সহ আমরা মুগ্ধ।

  2. সত্যিই আমরা চোখ বুঝলেই দেখতে পারি শৈশব কৈশোর, মনের সাজানো যত চাওয়া পাওয়া। আপনি দেখালেন গ্রাম বাংলার প্রকৃতি। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো

  3. “চোখ বুজলেই দেখতে পারি
    আমার ছেলেবেলা,
    শৈশবটা দিচ্ছে উঁকি,
    সকাল-সন্ধ্যা বেলা! “

    ওয়াও !
    ভর দুপুরে কাটত মোদের
    নদী সাতার কাটা
    সুর্য দেখে বলতাম মোরা
    কখন জোয়ার ভাটা।
    শুভ কামনা।

  4. চোখ বুজলেই দেখতে পারি
    আমার ছেলেবেলা,
    শৈশবটা দিচ্ছে উঁকি,
    সকাল-সন্ধ্যা বেলা!

    ঐ যে দেখি সবুজ মাঠে
    রাখাল চড়ায় গরু,
    খেলতে মাঠে হারিয়ে ছিলাম
    ছেলে বেলার বন্ধু।

    বাহ্, চমৎকার লিখনী

  5. আমি যেই না কিছু বলবো বলে এইম নিয়ে কমেন্ট করতে যাই, স্ক্রল করতে করতে দেখি আমার শত্রু টা সেটা আগেই বলে দিয়েছে, এমন শত্রু থাকলে আমি বেঁচে যাই। আমার আর কিছু বলতে হয় না। শুভ হোক শত্রুতা। ভাবীর জন্যেও শুভেচ্ছা।

মন্তব্য করুন