আলো হারিয়ে চাঁদ

সাঁজের বেলায় চিৎকার করিল
দখিনের ধ্রুবতারা,
চন্দ্র মল্লিকা কোথায় হারালে
রাত্রিটা সঙ্গী হারা ।

চাঁদের নিদ্রায় অমাবস্যা আসে
জোছনায় জড়ায়ে আঁধার,
ধূমকেতু সব ভয়ে জড়সড়
কক্ষপথ হারাবার ।

নক্ষত্রপুঞ্জে আসেনি খবর
পূবের ভেজা বাতাসে,
আলোর খোঁজেই উঁকি দেয় তারা
নিত্য সাঁজের আকাশে ।

চন্দ্র মশাই মধ্যাকাশে
কপালে চিন্তার ভাঁজ,
আকাশের বুঝি মনটা খারাপ
শুকতারাটা নেই আজ ।

চিলের ডানায় চিঠি লিখে চাঁদ
ওহে তপ্ত সূর্য্য কিরণ,
কোন সে কারণে আঁধারে হারালে
কোন অভিমানে আত্মগোপন !!

তুমি কি পারোনা থাকতে পাশে
যতক্ষন জাগি আমি,
আমার আঁধারে আলোয় ভরিয়ে
কোথায় গো পালাও তুমি ?

কোন সে লজ্জায় লুকিয়েছ আজি
পশ্চিমে পাহাড়ের আড়ালে ?
কোন সে ভুলে হারিয়েছ হেলায়
লোনা সাগরের অতলে ?

সূর্য্যটা কহে ওরে চন্দ্র, ওরে তারা
আমার নেই কোন অভিমান,
আলো দিতে ছুটি আঁধারের পিছে
নির্ধিদ্বায় অবিরাম ।

রাত ভালোবেসে সন্ধ্যাকাশে
রক্তাক্ত হয়ে জ্বলেছি,
আলো হয়েও আঁধারের পিছে
হন্যে হয়ে ছুটেছি ।

আলোর দুনিয়া পিছনে রেখে
আঁধারে হারিয়েছি মন,
যত কাছে যাই তত দূরে থাকে
দিন রাত, যখন তখন ।

আমায় পেয়ে নীড় ছেড়ে পাখি
ছুটে দিগন্ত পানে,
তাইতো, ভোর হতেই পূবের আকাশে
উঁকি দিই পাখির গানে___॥

-০-

মোট পড়েছেনঃ ৯১৮জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. চাঁদ আর সূর্যের কথোপকথন ভালো লেগেছে। সূর্য কখনো হারায় না, লুকায় না সে আঁধারের পিছন পিছন থাকে। ভালো থাকুন সবসময়

  2. চিলের ডানায় চিঠি লিখে চাঁদ
    ওহে তপ্ত সূর্য্য কিরণ,
    কোন সে কারনে আঁধারে হারালে
    কোন অভিমানে আত্মগোপন !!

    চমৎকার ভালবাসার অনুভুতি।

  3. “চাঁদের নিদ্রায় আমাবস্যা আসে
    জোছনায় জড়ায়ে আঁধার,
    ধূমকেতু সব ভয়ে জড়সড়
    কক্ষপথ হারাবার ।”

    ভয়ে যারা থাকে
    আধাঁর নামলেই
    খোদা ডাকে বারবার।
    ভালো লাগলো শুভ কামনা।

  4. প্রিয় বাবু ভাই, চমৎকার লিখেছেন। ভাল লাগলো বেশ। তবে বানানের প্রতি একটু যত্নবান হওয়া দরকার।

    “ধ্রুবতাঁরা, সঙ্গি, নিত্ত, আমাবস্যা, নিড়, তাঁরা, কারনে, যতক্ষন, দুরে” বানানগুলো শুদ্ধ করবেন আশা করি।

    “ধ্রুবতারা, সঙ্গী, নিত্য, অমাবস্যা, নীড়, তারা, কারণে, যতক্ষণ, দূরে”

    ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ ব্লগিং।

    1. সেদিনই বানান ঠিক করে দিয়েছিলাম- ধন্যবাদ আপনাকে।
      সময়ের অভাবে মন্তব্যে রিপ্লে করতে পারিনি- দুঃখিত ভাইজান।

      আন্তরিক শুভেচ্ছা।

  5. চিলের ডানায় চিঠি লিখে চাঁদ
    ওহে তপ্ত সূর্য্য কিরণ,
    কোন সে কারনে আঁধারে হারালে
    কোন অভিমানে আত্মগোপন !
    চমৎকার লিখনী বাবু ভাই পড়ে বেশ ভালো লাগলো।

  6. আলো আর আধারের এই অবিরত লুকোচুরি
    আমরাও ভাবি এই বুঝি পেয়ে গেলাম অজস্র ফুলঝুড়ি,
    সহসা ভয় জানান দেয় এই তো আছি আমি কাছাকাছি!

  7. রাত ভালোবেসে সন্ধ্যাকাশে
    রক্তাক্ত হয়ে জ্বলেছি,
    আলো হয়েও আঁধারের পিছে
    হন্যে হয়ে ছুটেছি ।

    আলোর ধর্মই হলো আঁধারে ফুসফুস ভেদ করে তাকে নিশ্চিহ্ন করা। অনেক গভীর মর্মোপলব্ধি…

মন্তব্য করুন