পুড়তে পুড়তে কয়লা হয়ে যাওয়া মানুষ
খুব কমই দেখেছি।
জানি না এত পোড়ার পরও খাঁটি হওয়া
যায় কিনা! কিংবা খাঁটি হওয়ার জন্যও
পোড়ার কোন প্রয়োজন আছে কিনা!
নশ্বর এই জীবনটায় দেখা হয়েছে
অনেক কিছু, বোঝাও হয়েছে অনেক।
ভালোর সংজ্ঞা, মন্দের সংজ্ঞা খুঁজতে
গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছি অনেক।
সংজ্ঞার সঙ্গে মিল নেই কোন কিছুর!
হতচ্ছাড়া আমি তারপরও মিলিয়ে যাব
সংজ্ঞার সাথে ভাল মানুষের,
হয়তোবা পাব, হয়তোবা না।
মোট পড়েছেনঃ ১,৫১৮জন
আজ পড়েছেনঃ ০জন
আপনার চেষ্টা চালিয়ে যান । জবাব পেলে আমাদেরকে জানিয়েন। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
ধন্যবাদ। পাওয়ার কোন আশা নাই, তারপরও চেষ্টা চালিয়ে যাই
বাহ্ দারুণ বলেছেন
চমৎকার উপস্থাপন
ধন্যবাদ। ভালবাসা অবিরাম
জানি না এত পোড়ার পরও খাঁটি হওয়া
যায় কিনা! কিংবা খাঁটি হওয়ার জন্যও
পোড়ার কোন প্রয়োজন আছে কিনা!
আমিও জানি
কোনটার দরকার আছে কি না?
তারপরও মেলাতে হয়।ধন্যবাদ
ভালো কিংবা খারাপ মানুষের নির্ধারিত কোন সংগা আছে কিনা জানিনা। তবে সংগা মিলিয়ে ভালো কিংবা খারাপ নির্ধারণ করা কঠিন হওয়াই স্বাভাবিক। তবু আপনি যেহেতু খোঁজার চেষ্টা করছেন আশা করছি পেয়ে যাবেন…….শুভ কামনা সব সময়।
ধন্যবাদ ভাই। ভালবাসা অবিরাম
হতচ্ছাড়া আমি তারপরও মিলিয়ে যাব
সংজ্ঞার সাথে ভাল মানুষের,
হয়তোবা পাব, হয়তোবা না।
ভালো লিখেছেন।
শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্যও
মুগ্ধকর লিখনী । শুভেচ্ছা সতত ।
ধন্যবাদ অনুপ্রেরণার জন্য
ভালো মানুষগুলো এমনিতেই ভালো থাকে। তবে ওরাও পুড়ে, বর্তমান, চলমান অনেক কিছুই ওদেরকে পোড়ায়/ ওদের বিবেক কে জ্বালায়/পোড়ায়।
চমৎকার লিখেছেন। জীবনবোধ নিয়ে দুর্দান্ত এবং গভীর ভাবনার পরিধি আপনার।
শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ ভাই। ভালোবাসা অবিরাম
ভালো মানুষগুলো এমনিতেই ভালো থাকে। তবে ওরাও পুড়ে,
চমৎকার লিখেছেন দাদা, ভালো লাগলো খুব।
ধন্যবাদ অনুপ্রেরনার জন্য
গভীর জীবন বোধের বহিঃপ্রকা।
অসম্ভব ভালোলাগা রেখেগেলাম।
অনুপ্রেরণায় জীবনীশক্তি পেলাম। ভালবাসা রইলো