নাটাই সুতো নাটাই সুতো,
আকাশ জুড়ে ঘুড়ি।
শূন্যর বুকে নীলের মাঝে,
রঙের ছড়াছড়ি।
অলস দুপুর অঁচল জুড়ে,
উড়ছে ঘুড়ির ঝাক।
লেজগুলো নাড়ছে বেশ,
একেবারে ঠিকঠাক।
হরেক বাহার হরেক রকম,
স্বতন্ত্র তাদের সাজ।
বাক্স ঘুড়ি চিল ঘুড়ি,
নানান কারুকাজ।
বাতাস যখন উঠলো ছুটে,
ঘুড়িরা ছুটলো ধায়।
রঙবেরঙের ঘুড়ির সাজ,
জাঁকাল দেখতে হয়।
খোকা টানে ঘুড়ির সুতো,
বাতাস বুঝে বুঝে।
কেটে গেলে পালাবে ছুটে,
পাবে না আর খুঁজে ।
তাইতো খোকা দক্ষ হাতে,
সুতো ধরেছে টেনে।
কেটে গেলে যাবে হারিয়ে,
অজানা অচিনে।
মোট পড়েছেনঃ ১,৩২৪জন
আজ পড়েছেনঃ ০জন
অসম্ভব সুন্দর। ঘুড়ি নিয়ে ছন্দকবিতার বাহার। শুভ সকাল
অনেক অনেক ধন্যবাদ ও শুবকামনা রইলো দিদি।
ভালো থাকুন সবসময় ।
সুন্দর ঘুড়ির ছড়া লিখেছেন ভাই…….শুভ সকাল।
শুভকামনা নিরন্তর।
শুভকামনা
ধন্যবাদ
ছন্দে ছন্দে এমন ঘুড়ি ওড়াতে পারলে মন্দ হতো না।
মন্তব্যে ভালো লাগা ভাইয়া্।
শুভকামনা।
ঘুড়ি নিয়ে ছড়া
দেখতে ভারী মজা
আকাশ ফুরে হারিয়ে গেলে
পাবেন তিনি সাজা।
শুভ কামনা।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো দাদা্
সেই কবে যে শেষবার ঘুড়ি উড়িয়েছি মনে করতে পারছিনা। কেন যে বড় হলাম ??
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময় ।
নান্দনিক লেখনী ।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।
বাহ্ দারুণ লিখেছেন
মুগ্ধতা অনিমেষ
মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা
চমৎকার উপস্থাপন
অপার ভালো লাগা রইলো
শুভকামনা রইলো আপু্
ঘুড়িরা উড়িছে হালকা বায়
একটু বাড়িলে টান সুতোয়।
ভালো থাকুন সবসময়।
ভীষণ সুন্দর লিখলেন। আকাশে ঘুড়ি উড়তে দেখলে মনটা রঙিন হয়ে যায়।
চমৎকার মন্তব্যে ভালো লাগা।
নিজের কেটে গেলে নাটাই আছড়ে ভেঙ্গে ফেলতে মন চায়।
অনেক সুন্দর লিখেছেন।
///নিজের ঘুড়ি
ধন্যবাদ রইলো ভাইয়া ।