এক স্বপ্ন মাইল

উদাম শীতে
কে কড়া নাড়ে !
কব্জায় ধরেছে ঝং,
ঘুম ভাঙ্গায় বারে বারে।
কে কড়া নাড়ে ?
বারে বারে- বারে বারে !!
কে উঁকি দেয়
খিল আঁটা জানালায় ?
ভোরের বেহায়া শিশির
হু হু করে যায়,
অবেলায়-
অদেখায়- অজানায় ॥

কে মেরেছে ঢিল
টিনের চালায় ?
মরিচিকা ছিটিয়ে পড়ে
একেলা বিছানায়,
অয়েশি ঘুমের ওম-
শীতল কাঁথায় ।
কে ডাকে চেনা লয়ে,
আঁধারে আঙ্গিনায় ?
কার কানে ঝুমকা দোলে-
পরিচিত ইশারায়,
কে যায় ?
মাঘের আয়েশি ঘুম-
কে ভাঙ্গায় অবেলায় ।

বৈশাখী নিমন্ত্রণে
পাগল করে মন,
মধু মাসে মধু ক্ষণে
চোখে চোখে পণ,
আষাঢ়ে বর্ষিলে বুকে-
ওগো প্রিয়জন ।
শ্রাবনে লাগিয়ে জোয়ার
ভাদ্র শেষে খরা,
আশ্বিনে মহামারি
অন্ন নিদ্রা হারা,
কার্তিকে ক্লান্ত আখি
শুকনো কিনারা ।
অঘ্রানে ভেঙ্গেছে নেশা
হারিয়ে দু’কুল,
পৌষের শিশিরে ভেজা
শুকনো সে ফুল,
মাঘের কনকনে হাওয়ায়
তবু , ভাঙ্গে যদি ভুল ।

মিটে না হৃদয়ের তৃষা,
ফাগুন কত দুরে !
শ্রান্ত অধীর ঘুমে
ডানে নড়ে, বামে ঘুরে,
অদুরে কুকিল ডাকে-
সেই বাসন্তি সুরে ।
কে কড়া নাড়ে ?
স্বপ্নের দুয়ারে !
একি ক্ষুধার্ত মনের মায়া,
উঁকি দেয় ভোরে ?
অযথাই কেন দুজন,
এক স্বপ্ন মাইল দুরে !?

-০-

মোট পড়েছেনঃ ৮২০জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. মিটে না হৃদয়ের তৃষা,
    ফাগুন কত দুরে !
    শ্রান্ত অধীর ঘুমে
    ডানে নড়ে, বামে ঘুরে,
    অদুরে কুকিল ডাকে-
    সেই বাসন্তি সুরে ।
    কে কড়া নাড়ে ?
    স্বপ্নের দুয়ারে !
    একি ক্ষুধার্ত মনের মায়া,
    উঁকি দেয় ভোরে ?
    অযথাই কেন দুজন,
    এক স্বপ্ন মাইল দুরে !?

    শীতকুয়াশার দিন ফুরিয়ে এলো বলে!
    অপেক্ষার দিন ক্রমেই যাচ্ছে সরে সরে।
    আসুক ফাগুন তৃষ্ণা নিবারনে।
    কবিতায় ভালোলাগা রইলো।

    1. ///শীতকুয়াশার দিনফুরিয়ে এলো বলে!

      দেখাযাক নতুন ঋতূ কি নতুন বার্তা নিয়ে আসে।

      কেমন আছেন বন্যা’পু ?
      অনেকদিন পর আপনার মিষ্টি মন্তব্য পেয়ে আনন্দিত।
      শুভেচ্ছা অশেষ।

    1. যাই যাই করছে শীত
      বসন্ত গড়ছে ভিত

      আসুক চিরতরে প্রতিটি মনের দুয়ারে ঋতূরাজ সগৌরবে।

      অনেক অনেক ধন্যবাদ আপু।
      শুভেচ্ছা অশেষ

  2. বারোমাসি কবিতাটা কিন্তু বেশ হয়েছে। আসলে ছন্দে ছন্দে মাইল পাড়ি দিলেও ক্লান্তি আসে না মনে……শুভ কামনা সব সময়।

    1. আসলেই এডভেঞ্জার প্রিয় অভিযাত্রিদের ছন্দময় পথচলা অসাধারণ রোমাঞ্চকর হবে। নিমিষেই ফুরিয়ে যাবে শতমাইলের পথ।

      অশেষ শুভেচ্ছা প্রিয় ভাইজান।
      ভালো থাকবেন সবসময়।

  3. বছর ব্যাপি এই যে এত কড়া নাড়ানাড়ি
    কে যে কাকে নাড়ায় তাতো জানা হয়নি!
    ক্রমাগত নড়ে-যাওয়া নাড়িয়ে-দেওয়া
    জীবনের হাত বাড়তি করে দেয়া
    স্বপ্ন-মাইল শুধুই উঁকি দেয়
    ধরা দেয় না!

    1. আয় হায়-
      বলা হয়নি !! বেখেয়ালে
      থাক তবে কিছু আড়ালে

      হাহাহা-
      স্বপ্ন ধরা দিলেই তো শেষ, স্বপ্নহীন কেউ বাঁচে না।
      স্বপ্ন আছে তাই আছে নিঃশ্বাস।
      দুরেই থাক- শত আলোকবর্ষ দুরে থাক।

      কেমন আছেন ভাইজান ?

  4. একি ক্ষুধার্ত মনের মায়া,
    উঁকি দেয় ভোরে ?
    অযথাই কেন দুজন,
    এক স্বপ্ন মাইল দুরে !?

    আপনার স্বপ্ন বাস্তবে
    আসুক ফিরে
    বারে বারে।
    যতই থাকনা দুজন
    দুরে বহুদুরে।
    শুভ কামনা।

    1. কি করে
      আর কেমন করে
      আজও যে স্বপ্নরা ভবঘুরে
      হেলায় নিক্ষিপ্ত আস্তাকুঁড়ে____॥

      তবে আপনার শুভকামনায় বদলে যাবে সবই।
      এতো মিষ্টি কমেন্ট।
      আপনার মন্তব্য পেলেই মনে হয় লিখাটা সার্থক।
      ধন্যবাদ ভাইজান।

মন্তব্য করুন