তুমি এসো প্রিয়

তুমি এসো প্রিয় কোনো এক গ্রীষ্মের দুপুরে ‌,
প্ররণ্ড খরতাপে পোড়া ক্লান্ত-শ্রান্ত তৃষ্ণার্ত পথিকের বেশে।
আমি প্রেমের আবেশে সুশীতল করবো!
গ্রীষ্মের তাপদাহে চৌচির তোমার হৃদয় ভূমি।

তুমি এসো প্রিয় কোনো এক বর্ষার সকালে,
তুমুল জলে স্রোতে সব হারা আশ্রয়হীন বানভাসির বেশে।
আমি নিরাপদ আশ্রয় হবো,
ঘর বানিয়ে দেবো বুকের জমিনে।

তুমি এসো প্রিয় কোনো এক শরৎ প্রভাতে,
রাতের অবহেলায় ঝরে পড়া শিউলির বেশে।
আমি পরম মমতায় কুড়িয়ে নেবো ,
মালা গেঁথে জড়িয়ে রাখবো চুলে।

তুমি এসো প্রিয় কোনো এক হেমন্তের সন্ধ্যায়,
জীর্ণ শীর্ণ অযাচিত আগন্তুকের বেশে।
আমি ভালোবেসে তুলে নেবো গৃহে,
ভালবেসে আগলে রাখবো যতনে।

তুমি এসো প্রিয় কোনো এক শীতের রাতে,
শুভ্র তুষারপাতে জমে যাওয়া বরফের বেশে।
আমি বুকের উষ্ণ ওম দিয়ে বিগলিত করবো,
জড়িয়ে রাখবো শক্ত আলিঙ্গনে।

তুমি এসো প্রিয় কোনো এক বসন্তের বিকেলে,
প্রাণ উদাস করা মাতাল হাওয়ার‌ বেশে।
আমি হৃদয়ের করিডোরে দাঁড়িয়ে,
চুল উড়াবো তোমার আলতো স্পর্শে।

তুমি যে বেশেই আসো প্রিয়,
গ্ৰহণ করবো হৃদয়ের দখিন বাতায়ন খুলে।
আসন দেবো মনের সিংহাসনে,
আজীবন আগলে রাখবো খুব যতনে।

মোট পড়েছেনঃ ১,৩২৯জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. আবার যদি আসি ফিরে কভু, তবে দেখা হবে,
    এই পৃথিবীর হাজারো টানাপোড়েন শেষে-
    কোন ক্লান্ত বিকেলে-গায়ে মেখে শান্ত রোদ্দুর,
    আমি আসবো ফিরে তোমার আঙিনায় ।।

    1. তুমি আসবে বলেই বুঝি,
      প্রেয়সী মন অজস্র স্বপ্নের-
      বীজ বুনেছে হৃদয় উঠান জুড়ে।
      এসো তবে সময় হলে
      লাল নয় তুলসী রাঙ্গা শাড়ি পরে
      প্রতীক্ষায় থাকবে প্রেয়সী তোমার তরে
      💓💓💓

  2. “আমি পরম মমতায় কুড়িয়ে নেবো ,
    মালা গেঁথে জড়িয়ে রাখবো চুলে।“

    হারাতে দিব না আপু
    কোন তুচ্ছ ভুলে।
    ভাল লাগলো। শুভ কামনা।

  3. তুমি যে বেশেই আসো প্রিয়,
    গ্রহন করবো হৃদয়ের দখিন বাতায়ন খুলে।
    আসন দেবো মনের সিংহাসনে,
    আজীবন আগলে রাখবো খুব যতনে।
    মিষ্টি প্রেমের কবিতায় ভালো লাগা।
    শুভকামনা।

  4. তুমি এসো প্রিয় কোনো এক শরৎ প্রভাতে,
    রাতের অবহেলায় ঝরে পড়া শিউলির বেশে।
    আমি পরম মমতায় কুড়িয়ে নেবো ,
    মালা গেঁথে জড়িয়ে রাখবো চুলে।

    প্রতিটি প্যারায় দারুণ অনুভুতি। চমৎকার কবিতা।

মন্তব্য করুন