নির্ঘুম রাত

অনেক দিন পর, একটি রাত কেটে গেলো নির্ঘুম ~
অপেক্ষায়, প্রতিক্ষায়, নিস্তব্দতার অভিসারে ~
পিন পতনহীন একাকীত্বের করিডোরে ~
কুয়াশা মাখা স্নিগ্ধ জোছনার আলো ~
বাড়িয়ে গেছে নিঃসঙ্গতার গভীরতা ~
শীতের পাঁজরে হিম হয়ে আসে মন, উষ্ণতার আবরণে ~
উদ্যেগ বাড়ে, জড়ো সড়ো হয় দীঘল প্রহর ~
প্রাণ পাই, স্বপ্নের আলিঙ্গণে হই বিভোর ~
হাছনার সুবাসে ভরে উঠে ঘুমন্ত শহর ~
রাত বাড়ে, আমি জেগে উঠি, প্রত্যাশার আঁচরে ~
নিঃশ্বাস রাখি, পদ্ম দীঘির জলে ~
অযাচিত প্রেম, ছুয়ে যায় আমার একাকীত্বের ভোর ।।
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৬/০১/২০২০
ঢাকা ।

মোট পড়েছেনঃ ৯৯১জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. অযাচিত প্রেম, ছুয়ে যায় আমার একাকীত্বের ভোর ।।
    অযাচিত প্রেম হয় না কখনো
    যদি না করো জোর !
    আপনার একাকীত্বের হোক অবসান।
    নেমে যান আপন মনে যদি সময় পান।
    শুভ কামনা।

  2. শীতের পাঁজরে হীম হয়ে আসে মন, উষ্ণতাত আবরণে ~
    উদ্যেগ বাড়ে, জড়ো সড়ো হয় দীঘল প্রহর ~
    প্রাণ পাই, স্বপ্নের আলিঙ্গণে হই বিভোর ~
    হাছনার সুবাসে ভরে উঠে ঘুমন্ত শহর ~

    আহ্ দারুণ লিখেছেন

  3. হাছনার সুবাসে ভরে উঠে ঘুমন্ত শহর ~
    রাত বাড়ে, আমি জেগে উঠি, প্রত্যাশার আঁচরে ~
    নিঃশ্বাস রাখি, পদ্ম দীঘির জলে ~

    হাজারো / লাখো প্রেমিকের হৃদয় নিংড়ানো কাব্য

    চমৎকার

মন্তব্য করুন