আসবে তুমি

কুয়াশা মাখা চাদরে, রোদ ছুঁয়ে গেছে উঠোন ~
হিমেল হাওয়ায় দুলিয়ে গেছে সর্ষে ফুলের বন ~
শাখে ডাকে পাখী, প্রকৃতি রুপে সাঝ সাঝ ~
নিঃসঙ্গ প্রহরে, একাকীত্বের ভাঁজ ~
স্বপ্নভুক প্রাণ এক, দিন যায় গুনে গুনে ~
প্রজাপতির ডানায়, জীবনের রঙ বুনে ~
খুঁজে ফিরি বসন্ত বিলাসে প্রাণের উল্লাস ~
ফুলের হাঁসি, দোয়েলের শিষ, সবুজের নির্যাস ~
মায়ার আঁচল, তোমার রেশমী চুলের ঘ্রাণ ~
অন্তিম নিঃশ্বাসে ক্লান্তির পরিত্রাণ ~
পরম স্পর্শে জেগে উঠবে আকাশে নীল ~
একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~
বারতা নিয়ে আসবে তুমি এক প্রহরে ~
নিরবতা ভেঙে আমার অগোছালো শহরে ।
~~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৪/০১/২০২০
ঢাকা ।

মোট পড়েছেনঃ ৭৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. “একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~
    বারতা নিয়ে আসবে তুমি এক প্রহরে ~
    নিরবতা ভেঙে আমার অগোছালো শহরে ।”

    আপনার অগোছালো শহর উঠুক ভরে
    ভালবাসার স্বপ্নীল বহরে।
    শুভ কামনা।

  2. বাহ্ –
    কি দারুন কুজনে ডাকিছে দুজনে
    বাঁধিতে প্রেমের ঘর,
    রয়েছ কোথায় সুদূর নগরে
    একাকী এই শহর
    আসো যদি তুমি ছুটে –
    প্রেমিক তোমার দু-বাহু বাড়ায়ে
    জড়াবে যে করপুটে ।।

মন্তব্য করুন