কবি

কবিদেরও মন খারাপ হয়
হৃদয়ের গহীনে হয় রক্তক্ষরণ।
কবিদেরও যন্ত্রণা থাকে কিছু
অপ্রাপ্তির আখরে।

কবিরাও প্রেম বিলাশী হয় কখনো কখনো,
নিদারুণ রোষে চোখের জলে কবিরাও ভাসে।
হিংস্র -অহিংস ব্যথা- বেদনায়
কিছু শব্দের খেলায় মাতে।
বিদ্রোহী, প্রেমিক, সাম্যবাদী, ক্ষেপা, যাই ভাবো
সবার অন্তরালে কবিরও একটা নরম মন থাকে।

কবি ভালোবেসে মরুউদ্যানে হাজার গোলাপ ফোঁটাতে পারে।
কবি চিরটাকাল ভালোবেসে একা হেঁটে যেতে পারে পৃথিবীর এ প্রান্ত থেকে অন্যপ্রান্ত।

মোট পড়েছেনঃ ৭৬৯জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. “কবি ভালোবেসে মরুউদ্যানে
    হাজার গোলাপ ফোঁটাতে পারে।”

    কবিরা আসুক বারে বারে
    হাজার গোলাপ নৃত্য করে।
    শুভ কামনা সুপ্রিয়।

  2. কবি ভালোবেসে মরুউদ্যানে হাজার গোলাপ ফোঁটাতে পারে।
    কবি চিরটাকাল ভালোবেসে একা হেঁটে যেতে পারে পৃথিবীর এ প্রান্ত থেকে অন্যপ্রান্ত।

    একান্ত অনুভূতি নাকি কবি বন্দনা হা হা হা 😀
    যাই হোক লেখাটা হৃদয় ছুঁয়ে গেছে 💓

  3. যার জ্বালা সেই বুঝে , আপনি কবি কবির অন্তর জ্বালা
    আপনার বেশি উপলদ্ধি করার কথা পাঠক সব পারে কবির বাইরেও।
    তই খুব ভাল লাগল কবিতা। শুভেচ্ছা অবিরত।

  4. কবিদেরও মন খারাপ হয়
    হৃদয়ের গহীনে হয় রক্তক্ষরণ।
    কবিদেরও যন্ত্রণা থাকে কিছু
    অপ্রাপ্তির আখরে।

    অসাধারণ ভাবনার বহিঃপ্রকাশ! কবিদের ভাবনা নিয়ে লেখা কবিতা দারুণ হয়েছে। সত্যি, নিজের মনের কথাও আপনার কবিতায় প্রকাশ পেলো। শুভকামনা থাকলো।

  5. কবিদেরও মন খারাপ হয়
    হৃদয়ের গহীনে হয় রক্তক্ষরণ।
    কবিদেরও যন্ত্রণা থাকে কিছু
    অপ্রাপ্তির আখরে।
    অনেক সুন্দর । শুভকামনা রইলো্

মন্তব্য করুন