শীত আর তুই

তুই যে আমার ভাপা পিঠা
কুয়াশা ভোরে রোদের তাপ,
ওমে ভরা কাশ্মীরী শাল
হাতের গরম চায়ের কাপ ।
কুয়াশা মাখা কনকনানি
ডুবের আগে সরিষা তেল,
উদাম গায়ে বডি লোশান
সুবাস ছাড়া লিপজেল ।

তুই যে আমার টক বরই
খেজুর গাছের রসের কল,
লবন ছাড়া জলপাইয়ের স্বাধ
আমলকি আর সফেদা ফল ।
বাঁশের চাড়ে লাউয়ের ডগা
টিনের চালে কুমড়ো ফুল,
রসে ভরা রাঙা ডালিম
লবন মরিচ, আপেল কুল ।

তুই যে আমার স্রোতের নদী
এপাড় ওপাড় হাঁটু জল,
ঝিল ভর্তি অতিথি পাখি
শীতের রাতের কম্বল ।
ওল সুঁতায় নরম গরম
গলায় রঙিন মাফলার,
লেদার জেকেট, হ্যান্ড গ্লভস্
আর হাতাকাটা সুয়েটার ॥

-০-

পুরুনো ডাইরি,
ছবি- নেট থেকে

মোট পড়েছেনঃ ১,৩৮৭জন আজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

  1. বাহ 🙂
    এই ছন্দ মিলানো কবিতা মাথা দুলিয়ে দুলিয়ে আবৃত্তি করতে হবে,
    শীত আর তুই- ভালো লেগেছে খুবই।

    আগের লেখা তা বুঝতে পারতাম না বললেও 🙂
    শুভ কামনা।

    1. আসলেই তাই, মাথা না দুলিয়ে আবৃত্তি করলে মজাটাই প্রকাশ পাবে না।

      আগের লিখাগুলিও সোনেলায় দিচ্ছি, কারণ- আমি চাই সোনেলা আমার নিজের পান্ডুলিপি হয়ে যাক।

      অনেক শুভেচ্ছা রইল ভাইজান

  2. পুরো শীতটাই তুলে ধরলেন। সুন্দর ছন্দ দিয়ে ভরে দিলেন শীতের আমেজ। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো এই শীতের স্নিগ্ধতায়

    1. ব্যাবসায়িক / বাৎসরিক ক্লোজিং নিয়ে খুউব প্রেসার যাচ্ছে। এরপরও সবার সাথে পাশে থাকার ইচ্ছে মনে থেকেই যায়।

      আজকে লিখা দিয়ে দিলাম।

    1. ভাপা পিঠা ছাড়া শীতের মজা নাই / আমেজ নাই।

      এরপর ভাইয়ের পিঠা লুকিয়ে খেতে হবে- সাজা অন্যরা পাক- হাহাহা।

      অনেক শুভেচ্ছা ভাইজান।

  3. কবিতা পড়ে জিভে পানি আসে কেউ শুনেছেন কোনোদিন?

    তুই যে আমার টক বরই
    লবন ছাড়া জলপাইয়ের স্বাধ
    লবন মরিচ, আপেল কুল ।
    যদি এমন হয় কবিতা তবে জিহ্বার আর কি দোষ বলুন? তাকে সামলায় সাধ্য কার?

    দারুণ লিখেছেন ভাইয়া

    1. আমি শুনি নাই হাহাহা
      সতি আপু ।

      সবই সবই, মনে হয় শীত যেন কার উপস্থিত জীবন্ত প্রতিচ্ছবি।

      অনেক শুভেচ্ছা সহ শুভকামনা আপু।

  4. হুম, শীতের মধ্যে এমন উষ্ণ কবিতা পড়তে ভালোই লাগলো।

    আপনি এখনো প্রেমে পরেননি, অথচ কবিতায় প্রেমের উত্তরে হাওয়া বইয়ে দিয়েছেন! প্রেমে পরার পর কি থেকে যে কি করবেন ভাবছি, 😀😀

    1. আপনাদের ভালোলাগা আমার আগামীর সঞ্চয়।

      প্রেমের নৌকায় ভীর অনেক বেশি ছিলো তাই রিস্ক নেই নাই। ঘাট বদল করার ইচ্ছেও ছিলো না। তাই দেখে শুনে অন্যের গান গাই আপু।

      কনকনে শুভেচ্ছা রইলো আপু।

  5. আপনি না শীত!
    কে যে কাকে কখন কীভাবে খেতে খেতে গিলে ফেলে আবিস্কার করলো আমরা না জানলেও
    কেউ কেউ তা নিশ্চয়-ই জানে।

    1. আপনার ভাবি হয়ত জানে-
      আজও জিজ্ঞেস করা হয়নি,
      তবে শিগ্রই প্রশ্নটা করতে হবে।

      কনকনে কুয়াশাভেজা শুভেচ্ছা আপনার জন্য।
      ভাল থাকবেন আমার প্রিয় লিখক।

  6. তুই যে আমার ভাপা পিঠা
    কুয়াশা ভোরে রোদের তাপ,
    ওমে ভরা কাশ্মীরী শাল
    হাতের গরম চায়ের কাপ ।

    দারুণ শীতে দারুণ কবিতা।

    1. ভাপা পিঠা না খেলে শীত আসছে মনে হয় না।
      আর শীতে চায়ের কাপ হাতে ধরতে যত মজা, চা খেতে তত মজা লাগে না।

      অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান।
      অনেক মিস করি আপনাদের।
      ভালো থাকবেন সবসময়।

মন্তব্য করুন