পুস্প বয়ান

কৃষ্ণচূড়ার লাল আভাতে রঙিন হব আজ,
সোনাঝরার হলুদ রঙে মনে খুশির সাজ!

নাম না জানা বুনো ফুলের গন্ধে মাতাল মন,
বর্ষা দিনের কদম ফুলে উৎসবেরই ক্ষণ।

শ্বেত শুভ্র হাসনা হেনা,টগর কিংবা বেলী,
কুন্তলে বেশ সাজিয়ে নিয়ে স্বপ্নগুলো মেলি।

নীলের মাঝে নীলকন্ঠ মানিয়ে যায় বেশ,
জারুল,ফুরুস,রুয়েলিয়ায় বেগুনির-ই রেশ!

জলের মাঝেই জলের শোভা পদ্ম,শাপলা-শালুক,
কচুরিপানাও ঝিলের মাঝে পাপড়িগুলো মেলুক।

মাধবীলতা,বাগান বিলাস হাওয়ায় হাওয়ায় দোলে,
কোন কথা গো,কার কথা গো আমায়  ডেকে বলে।

এমনি কত ফুলের বাহার নাম জানা নেই তার,
গন্ধ,বর্ণ,রূপের মাঝে জুড়ি মেলা ভার।

মোট পড়েছেনঃ ৮৬৬জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. বাহ! ফুল নিয়ে দারুণ একটি কবিতা পড়লাম। ম্যাডাম এতদিন পর পর পোস্ট করলে হবে। প্রতিদিন চাই সুন্দর একটি করে কবিতা।

    ভালো থাকবেন।

  2. জলের মাঝেই জলের শোভা পদ্ম,শাপলা-শালুক,
    কচুরিপানাও ঝিলের মাঝে পাপড়িগুলো মেলুক।

    মাধবীলতা,বাগান বিলাস হাওয়ায় হাওয়ায় দোলে,
    কোন কথা গো,কার কথা গো আমায় ডেকে বলে।

    বাহ! ভালো লাগলো্ ।

  3. “কৃষ্ণচূড়ার লাল আভাতে রঙিন হব আজ,
    সোনাঝরার হলুদ রঙে মনে খুশির সাজ!“

    কজনা বা পারে বলো
    ফুলের মতো সাজতে
    মনের মতো রঙ লাগিয়ে
    আনন্দেতে ঘুরতে ?
    খুব ভালো শুভ কামনা !

  4. জলের মাঝেই জলের শোভা পদ্ম,শাপলা-শালুক,
    কচুরিপানাও ঝিলের মাঝে পাপড়িগুলো মেলুক।

    চমৎকার শব্দ ও বাক্যের খেলায় পাঠযোগ্য ছন্দ কবিতা।

  5. সামহোয়ারইন ব্লগে আমাদের একজন আছেন ফুল প্রেমিক ব্লগার। ওনাকে আমরা উপাধি দিয়েছিলাম ফুলের রাণী। আপনার এই কবিতা পড়ে মনে হচ্ছে আপনাকেও এই উপাধিটা দেওয়াই যায়………..ভালো থাকবেন ফুলের রাণী।

মন্তব্য করুন