রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা ??

রাজাকারের তালিকায়
শহীদ গাজীর নাম।
এই লজ্জা রাখি কোথায়
ধুলায় মিশে মান।

মনে বড় আশা ছিল
বুকে ছিল সাহস।
রাজাকারের খুলবো মুখোশ
করি হাস ফাঁস।

শ্বেত শুভ্র পোশাক পড়ে
ঐ রাজাকার ঘুড়ে।
শীতল রক্তে হিম ধরে যায়
রক্ত মাথায় চড়ে।

সেই পোশাকে আড়াল করে
খুনের যত দায়।
বুক ফুলিয়ে চলেন তিনি
জাতি লজ্জা পায়।

আর পারিনা সইতে আজ
ইতিহাসের দায়।
রক্তে আমায় আগুন জ্বলে
লজ্জা আর ঘৃনায়।

বিজয়ের মাসে উন্মাদনায়
বাজে করুন সুর।
বীর বাঙালী গর্জে উঠো
মুক্তি বহুদুর।

ঐ শকুনে কালি মাখে
জাতীয় বীরের মুখে।
রাজাকার ডুগডুগি বাজায়
লজ্জায় মুখ ঢাকে।

মহৎ কাজে কালি মাখে
ভাগ্যের পরিহাসে।
রাজাকার আজ ভেংচি কাটে
দাত খেলিয়ে হাসে।

মুক্তিযোদ্ধার সনদ বেঁচে
মুড়ি মুরকীর দামে।
ঐ হারামী প্রাসাদ বানায়
খোদা স্রষ্টার নামে।

ইতিহাসে আঁচর কাটে
আমার রক্ত ঘামে।
ঐ হারামীর কবর দে
পাঠাও জাহান্নামে।

মোট পড়েছেনঃ ১,৩৫০জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. আঁধার কেটে ভোরের সুর্য উঠবেই
    পাখিরা গাইবে গান
    ইতিহাস তার আপন গতিতে চলবেই
    ফিরবে আবার প্রাণ।
    ধন্যবাদ সাথে থাকার জন্য
    শুভ কামনা

    1. লজ্জায় ঢাকি মুখ ,
      রাগে ক্ষোভে অভিমানে
      হতাশায় ভেঙে পড়ি।
      তবুও তো আছি বেঁচে
      আশায় বাধি বুক।
      ধন্যবাদ , সাথে থাকার জন্য
      শুভ কামনা

  2. আশায় বুক বেঁধে আছি সঠিক রাজাকারের তালিকার জন্য,
    সফেদ পাঞ্জাবীতে লুকিয়ে থাকা রাজাকারদের দিকে আংগুল উচিয়ে বলবো – তুই রাজাকার।

    ভাল লেগেছে কবিতা, দাদা।
    শুভ কামনা।

  3. আমি লজ্জিত বাঙ্গালী
    আজব আমাদের কারবার,
    রাজাকার বাবা মুক্তিযোদ্ধা;
    মুক্তিযোদ্ধা রাজাকার!

    মোজাম্মেল সাহেবকে শুলে চড়ানোর দরকার।

  4. সর্ষে ক্ষেতেই ভুত ছিলো তাই
    গোটা জাতি নিরুপায়,
    মুক্তিযোদ্ধারা হারিয়েছে হাত,
    গায়ে পায় না বল
    রাজকর্মে জুটেছে সব রাজাকারের দল।
    রাজধর্ম নিপাত যাক,
    গনতন্ত্র মুক্তি পাক,
    দেশ বাচাঁতে দশের মনে
    আবাদ হোক প্রতিরোধ-প্রতিবাদ।

    1. ওয়াও ! সাবাস !
      মোক্ষম জবাব দিয়েছেন ভাই
      কাব্যিক ভাষায়
      তাইতো হওয়া চাই !
      সর্ষের ভুত তাড়াব মোরা
      এই প্রেরনা পাই !
      ধন্যবাদ সাথে থাকার জন্য
      শুভ কামনা !

মন্তব্য করুন