গহীনের শীত-সাইবেরিয়া

 

শীত!
কথা বলো এবারে, চোখে চোখ রেখে/
চোখে তাকিয়ে থেকে, এই যে নিয়ে এলে গহীনের শীত-সাইবেরিয়াতে
টেনে টেনে/টেনে হিঁচড়ে, ভালোবাসা-বাসির কথার ফাঁদে ফেলে;

শীত!
ঝটকা মেড়ে কনুই চালিয়ে বা ঐ চোরা-চোখে নখ ফুটিয়ে
পালাতে চেয়েও পালাতে পারিনি/পারিনা, কুহকের বেশে
পথ আগলে দাঁড়াও গায়ে গা ঘেঁষে ঘেঁষে, তীব্র শীতে চুবিয়ে/ডুবিয়ে
ক্রমাগত চিন-চিনে যন্ত্রণার স্রোত জিইয়ে রাখো!
কিংশুক বনের একটুখানি আগুনে আগুন-ছোঁয়া দেবে বলে বলে।

শীত!
ডাইনি তুমি, রক্ত ঠোঁট পেরিয়ে ঐ যে সরু দাঁত দেখা যাচ্ছে,
বুকে জড়ানো এক শীত-ডাইনি আগুনে-ভালবাসার কথা নাকি
ভাবতে বসেছে! ব্যুহচক্র ভেদ করে!

ছবি………নেটের।

মোট পড়েছেনঃ ৭৫৪জন আজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

  1. এতো রাতে পোস্ট!!
    ক্যামনে কি করলেন কিছুইতো বুঝলাম না!!

    যাইহোক, আমিই প্রথম,
    গিফট রেডি রাইখেন, ইনশাআল্লাহ সকালে কমেন্ট সহ হাজিরা দিবো।

    শুভ মাঝ/ শেষ রাত।

    1. না, ইয়ে মানে দেখাদেখি, দেখি তো, তাই সামান্য ট্রাই করলাম,
      রাতে ক্যামনে লেখে!
      জ্বি জ্বি, অবশ্যই গিফট হবে, ২৪ঘণ্টা তো শেষ হয়নি!
      অপেক্ষার ঝাঁপি তৈরি থাকলো!

      ভেবে রেখেছিলাম
      সাঁতরে যাবো শীত-নদী, ডুব সাঁতারে,
      বৃথা গেল সে সব ভাবনা;……………..!

  2. আহ! শীত! আর পারছিনা। শীতের মৌসুমে এই কলি বয়সে ভালই চাংগা আছেন বুঝছি। ৩৫ টাকাই কিনলেন আমারে পাঠায়্র দেন। কুরি টাকা আমি দেবক্ষন।
    এত ষিতের শব্দ। আহ!

  3. এই যে নিয়ে এলে গহীনের শীত-সাইবেরিয়াতে
    টেনে টেনে/টেনে হিঁচড়ে, ভালোবাসা-বাসির কথার ফাঁদে ফেলে

    সত্যিই যেনো সাইবেরিয়াতে অবস্থান করছি। খারাপ না মোটামুটি ভালোই লাগছে

  4. মহারাজ শীত আমার কাছে ভীষণ প্রিয়। যতই ঠক ঠক কাঁপুনি আসুক। তবে এটা সত্যি এই তীব্র শীতে খেটেখাওয়া মানুষের বিপর্যস্ত জীবনযাপন তাদের কাছে শীত আসলেই ডাইনীসম রুপ।

    1. দেখুন, প্রান্তিক মানুষের কাছে প্রকৃতি সব সময়-ই ভয়াবহ।
      শুধু তারাই না, বয়স্ক ও রোগগ্রস্তদের কথাই বা ভুলি কী করে!
      আপনার তো প্রিয় হবার ই কথা!

      আপনার শীতের লেখা দিচ্ছেন না কেন?

  5. শীত যদি গায়ে গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে থাকে, তবে তা আগুনের চেয়েও গরম মনে হবে।
    সাইবেরিয়ার শীতও তখন উষ্ণ মনে হবে।

  6. মহারাজ, এসব কিন্তু ঠিক হচ্ছে না।
    শীতকে তাড়ানোর ব্যাবস্থা না করে আপনি তাকে ক্ষেপিয়ে দিচ্ছেন। মটকা মারা শীত আর ভাল্লাগেনা…

    1. আরে! আপনি-ই তো শীতের কথা মনে করিয়েছে।

      ‘হয়তো এমনই এক শীত-বিকেলে
      স্মৃতির খসড়ায় জ্বলজ্বলে হয়ে উঠবে
      অগোছালো প্রণয় মুহূর্ত গুলো,’

      এখন তো এমন বললে হবে না। শীত যখন ডেকে এনেছেন তখন তাকে তো তাড়িয়ে দেয়া যাবে না/যাচ্ছে না।

  7. মধ্য রাতের প্রচন্ড শীতে পোষ্ট দিয়েছেন বলেই তো আপনি সাইবেরিয়ার শীতের দেখা পেয়ে গেছেন। আমি তখন উষ্ণ কম্বলের নিচে নাক ঢাকাই………..শুভ শীতের সকাল।

    1. হা হা দারুন বলেছেন, তবে আপনাকে চুপি চুপি একটি গোপন কথা বলি,
      রাতে প্রকাশ করেছি (লিখিনি) তা ঠিক, তবে আমার অবস্থানে শীত নিরোধক ব্যবস্থাদি বিদ্যমান।
      ধন্যবাদ দিলাম।

মন্তব্য করুন