এখনও ভোর হয়

এখনও ভোর হয়,
কিশোরীর হাতের রাঙা আলতার মত
টকটকে সূর্যটা জানান দেয় নতুন দিনের।
পৃথিবী সাজে নব আলোয়।

এখনও ভোর হয়,
চপলা তরুণীর শাড়ীর ভাঁজে রোদ্দুরের খেলা।
ছুঁয়ে যায় তনু- মন।
পৃথিবী ভাসে অন্য আলোয়।

এখনও ভোর হয়,
কোনো এক গাঁয়ের বধূর রেশমি চুড়িতে
অথবা-
ব্যাস্ত কৃষাণির দিন শুরুতে,
রোদ্দুর সাজে,কখনও মিশে যায়
সুখ- দুঃখের রোজনামচায়।

এখনও ভোর হয়-
ঘোর অমানিশা দূর করে।
তরুণের চোখে,
নতুন দিনের স্বপ্ন ফিরে আসে।
পৃথিবী হাসে উৎসবের আলোয়।
কারণ,এখনও ভোর হয়।

মোট পড়েছেনঃ ৭৮৯জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. এখনও ভোর হয়-
    ঘোর অমানিশা দূর করে।
    তরুণের চোখে,
    নতুন দিনের স্বপ্ন ফিরে আসে।
    পৃথিবী হাসে উৎসবের আলোয়।
    কারণ,এখনও ভোর হয়।

    সুন্দর প্রকাশ
    ভালোলাগা রইলো

  2. সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।

    ভোরকে বিভিন্ন ভাবে পরিচিত করলেন।
    প্রথম লেখাটিই এত সুন্দর!
    নিয়মিত লেখা চাই আপনার, নিজে লিখুন। অন্যদের লেখাও পড়ুন।
    শুভ কামনা।

  3. সোনেলায় স্বাগতম। প্রথমে এত সুন্দর একটি কবিতা নিয়ে আসলেন ধন্যবাদ আপনার প্রাপ্য। আমরা আশা নিয়েই বেঁচে থাকি‌, প্রতিদিন ঘুমাতে যাই নতুন ভোরের আলো দেখবো বলে। এই ভোর সবার জীবন আলোকিত করুক এটাই কাম্য।

    নিয়মিত আপনার লেখা চাই। ভালো থাকবেন।

    1. এই ভোরে অপেক্ষায় থাকি সুন্দর আলোয় দেখব বলে। আশা নিয়ে বাচি। সুন্দর সকাল হোক। আর সুন্দর লেখা চাই। শুভেচ্ছা রইল।

  4. যতদিন পৃথিবীতে প্রান থাকবে
    ততোদিন পর্যন্ত ভোর হবে,
    রাতের অন্ধকার হারিয়ে যাবে
    প্রতিদিনের সূর্য উঠা ভোরে…

    সোনেলা ব্লগ পরিবারে আপনাকে সুস্বাগতম।
    চমৎকার কবিতায় সোনেলায় পথ চলা শুরু করলেন।
    নিয়মিত লিখুন, আমাদের সাথেই থাকুন।
    শুভ কামনা 🌹🌹

  5. সোনেলায় অভিনন্দন এবং স্বাগতম।
    চমৎকার ভোরের আহবানে একটি কবিতা দিয়ে যোগ হলেন সোনেলা পরিবারে।লিখুন আরো এবং পড়ুন অন্যের লেখাও তাতে লেখকের বন্ধন মজবুত হয়।ধন্যবাদ।

  6. ভীষণ সুন্দর এবং অর্থবহ কবিতা তোর। নিয়মিত লিখতে থাক। জমবে অনেক লেখা। নিয়ত শুভকামনা তোর জন্য, আমার মিষ্টি বোন।

মন্তব্য করুন