ইচ্ছে ছিলো তোমায় নিয়ে ঘুরতে যাবো

ইচ্ছে ছিলো তোমায় নিয়ে ঘুরতে যবো পূজোয়
ইচ্ছে গুলো মিথ্যে হলো ব্যর্থ পরিচয় ,

জ্বলসে উঠে স্বপ্ন আমার
স্বপ্ন ভাঙা সময়,
স্বজন হারা পাখির মতো
মিথ্যে আয়োজন!
স্বপ্ন কুড়াই রোজ নিশিতে
আশায় বাঁধি বুক,
এই বুঝি আসছে আমার
আঁধার ঘরে সুখ!

নিত্য নতুন ভাবনা জাগে
নতুন কোন সাঁঝে,
বেজায় পুড়ে মনটা আমার
অশ্রু ভাসা চোখে!
স্নেহ মায়া,আদর সোহাগ
শরীর খেলার দাম,
সকাল সন্ধ্যে কাজ আমার
পূজার সম্মান !!

তুমি তো সেই পুরনো সৃতি
অতীত ভাঙা মান,,

মোট পড়েছেনঃ ১,৩৫১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. ইচ্ছে থাকলেও অনেক কিছু করে ওঠা হয় না আমাদের। এই যেমন ইচ্ছে থাকলেও স্মৃতি থেকে বের হওয়া যায় না।
    চমৎকার লিখেছেন

    1. দাদা মানসিকভাবে প্রতিনিয়োত ঘুরতেছি, কিন্তু বেরিয়ে আসতে পারছি না।
      অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালো থাকুন সব সময় শুভ কামনা 🌹🌹

  2. জ্বলসে উঠে স্বপ্ন আমার
    স্বপ্ন ভাঙা সময়,
    স্বজন হারা পাখির মতো
    মিথ্যে আয়োজন!

    -রবী ঠাকুরে গান বুকে বাঁজছে
    যখন পড়বেনা মোর পায়ে চিহ্ন এই বাটে…..

  3. আহা কত ইচ্ছে যে জাগে প্রিয়কে সাথে করে ঘুরতে সেই অতো ইচ্ছে পূরণ কী সবার ভাগ্যে সয়। কারো ভাগ্যে না সইলেও আপনার ভাগ্যে যেন সয় এই প্রার্থণাই করছি। কবিতায় অনন্য উপস্থাপনা।

মন্তব্য করুন