সমুদ্রের পরিচয়

একদিন তোর হৃদয়ে উঠবে চরম ঢেউ,
সেদিন মাঝিহীনা তরী বালুকাবেলায়
উল্টে রাখবে কেউ,
–
সেদিন ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে
ভাঙা ডিঙ্গিতে ভাঙ্গা দাড় নিয়ে,
শান্ত করতে ঢেউয়ের তুফান
লড়বে না আর কেউ ॥

একদিন তুইও ভাসবি চোখের জলে,
ঝর্ণাধারা দুর্বার নেশায়
আছড়াবে দুই কূলে ;
–
সেদিন বলবেনা কেউ থাকে যেনো সাদা
তেমনি করে সদা সর্বদা,
কাঁপেনা যেনো চোখের মণি
আঁখি যেন না ফুলে ॥

একদিন বুঝবে পাষানী হদয়,
কত মরায় আর কত ময়লায়
সমুদ্দুর নোংড়া হয় !
–
সেদিন সুদিনের ঝড়ের প্রচন্ডতায়
ময়লা ভাসবে ছোট্ট কোনায়,
দেখবে, ভালবাসার টলমলে জল
সারাটা সমুদ্র ময়,
হাহাহা,
সখি-
ঝিনুকের জলে খুঁজেছিলি তুই, সমুদ্রের পরিচয় ॥

একদিন তোর হৃদয়ে রাঙাবে রক্তক্ষরণে,
সেদিন হয়তো থাকব না আমি
ছুঁয়ে যাবে এ দেহ মরনে ;
–
সেদিন প্রচ্ছায়াটা থাকবে ঘরে
তোর চারপাশে, তোর অগোচরে,
কাঁদবে সেও নিঃশব্দে
তুই কাঁদবি যে কারণে ॥

 

-০-
-২৬ জুলাই ২০১৮
-ছবি – নেট থেকে-

মোট পড়েছেনঃ ৮৪২জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. আশির্বাদ নাকি অভিশাপ?
    যার যা পাওয়ার থাকে তা সেই পেয়েই যায়। তার জন‍্য আলাদা করে অভিশাপ বা আশির্বাদ দিতে হয় না। চমৎকার উপস্থাপন

    1. ভালোবাসা বলা যায়- তো অভিশাপ কেন নয় !
      একমুখী হয়ে যায় না তাহলে।

      হাহাহা-
      অনুভুতির বহিঃপ্রকাশে অভিশাপ হয়ে গেলে কি করার থাকে বলেন, দীর্ঘশ্বাস কি অভিশাপের চেয়েও কম ? আমার মনে হয় না।

    1. ওই তো
      ধাক্কা খাইয়া প্রেমে পড়ে, আছাড় খাইয়া ব্রেকআপ।

      সময় নিয়ে পুরা সমুদ্র চষে বেড়ানোর পর প্রেমে পড়লে না হয় জানা হতো, কোন কিনারায় জলে কেরোশিনের গন্ধ।
      অল্প জেনেই সিদ্ধান্ত নিলে- ভুল হতেই পারে।

      ধন্যবাদ প্রিয় ভাই।

  2. অনবদ্য এক কাব্যকথন দাদা।
    সমুদ্রকে জানতে হলে তাঁকে মন্থন করতে হবে।
    তবুও মিলে না তার পরিচয়।

    শুভকামনা দাদা।

  3. কবি থাকবেনা, তাতেই এত আয়োজন!
    ক্ষরণ/কাঁদাকাটা কত্তকিছু! থাকলে যে কী হতো কে জানে!
    লাগামহীন ঢেউ দু’কুল ঝাঁপিয়ে/ছাপিয়ে আছড়ে পড়তো সারাক্ষণ!

    1. এ তো আর জেরুজালেমের ডেড সী নয়।

      শান্তিতে কেউ ভাসবে না, ঢেউ থাকবে, ডুববে, ভাসাবে, ভাসবে।

      ছন্দে, গন্ধে গতিময়তা-

      ধন্যবাদ ভাইজান/ মহারাজ

মন্তব্য করুন