স্বাধীনতা

বিজয়ের মাস ডিসেম্বর ।
আমি যুদ্ধে যাবো মা আমি দেশকে ভালো বাসি

পাখি ডাকা ভোরের আগেই
যেতে হবে অতলের গহীন অন্ধকার পথেই,
এই উৎসবে সুপ্ত লুপ্ত, ফিরে আসার আশ্বাস নেই মোটেও
মা-গো যেতে দাঁও হাসি মুখে, আমি যেনো ফিরে আসি আন্দোলন শেষে’ই।

মা-গো অসহায় হরিণের চোখে স্বাধীন স্বচ্ছ দিন আলো ঝলমলে,
আমরাই হবো জয়ী,পরাস্ত করে হানাদার বাহিনী!
মা-গো যেতে হবে অতলের গহীন অন্ধকার পথেই
বিদায় দাঁও মা হাসি মুখে, আমি যেনো ফিরে আসি আন্দোলন শেষে’ই।

মোট পড়েছেনঃ ৯৪৭জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. মুক্তিযুদ্ধ বিষয়ক লেখাটি ভালো লাগলো দাদা। বাংলার দামাল সন্তানেরা ঠিক এ কারনেইতো যুদ্ধে গিয়েছিলেন।

    ভালো থাকবেন দাদা।

  2. মা-গো অসহায় হরিণের চোখে স্বাধীন স্বচ্ছ দিন আলো ঝলমলে,
    আমরাই হবো জয়ী,পরাস্ত করে হানাদার বাহিনী!
    মা-গো যেতে হবে অতলের গহীন অন্ধকার পথেই
    বিদায় দাঁও মা হাসি মুখে, আমি যেনো ফিরে আসি আন্দোলন শেষে’ই।

    বুকের ভিতরের কথা গুলো তুলে এনেছেন!
    চমৎকার।

মন্তব্য করুন