জীবিত

বিজয়ের মাস ডিসেম্বর,,

জীবত,,

আমি জীবিত নাকি মৃত,
সত্যের কাছে আমি পরাজিত?
বাস্তব তো অবাস্তব কিছু নয়,
জীবন্ত একটা বিষাক্ত সাঁপের মতো!
ওটা গল্প নয়,সত্য মানুষের জীবন চরিত্র ।

তুমি কি ভাবছ…..দীর্ঘ সময় নিয়ে,
মৃত্যু তোমার হাতের কাছে অপেক্ষারত,
আসতে পারে যখন ইচ্ছে,?
তবে তুমি সময় টুকু সঙ্গে নাও
বাঁচতে শিখো সত্যের রংয়ে,
মিথ্যে কে না বলো,ন্যায় অন্যায় বুঝো,
তুমি মৃত্যুর পরেও বেঁচে থাকবে সবার হৃদয়ে ।

তুমি আমি আমরা সবাই……. জীবিত নাকি মৃত,
দুঃখী কিংবা সুখি,গরীব কিংবা বড় বাবু
আমাদের পরিচয় আমারা মানুষ,
তবে বাঁচতে প্রয়োজন মনুষ্যত্ব বিবেক বুধ,
তোমার আমার কি আছে,নেই তো তেমন কিছু
তাই তো তুমি জীবিত থেকেও মৃত ।

জ্বলন্ত চিতার আগুনে জ্বলছে শরীর,
বিবেক হীন মানুষের আনন্দের দিন।

সঞ্জয় মালাকার/

মোট পড়েছেনঃ ৯৭০জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. চমৎকার লিখেছেন। মৃত পঁচা মনুষ্যত্ব ও বিবেক নিয়ে বেঁচে আছি আমরা। জলন্ত চিতায় শরীর জ্বললেও তাই আমাদের আনন্দই হয়

  2. আমরা জীবিত ঠিকই, কিন্তু আমাদের মানুষত্বের যেই সত্ত্বা সেকানে ঘুণ পোকা বাসা বেধেছ। প্রতিবাদী কবিতার জন্য সাধুবাদ।

মন্তব্য করুন