সেদিন ভোর বিহানে
তোমার কোজাগরী আকাশে,
যে অষ্টমীর চাঁদ আমি এঁকে দিয়েছি।
সে চাঁদের ছোঁয়ায় এতোটুকুও কাঁপেনি,
রক্ত মাংসে গড়া কঠিন হৃৎপিণ্ড তোমার।
এটা জেনে হতচকিয়ে গেলেও অবাক হইনি একটুও!
জানতাম পাথরের তৈরি পাথরমানব,
অথবা লোহার তৈরি কোনো লৌহমানব তুমি।
ছোট্ট একটা চাঁদের এতো উষ্ণতা কই,
যে শিহরিত করবে তোমার তনু মন!
তবুও আশাবাদী এক অভাজন প্রেমিকা আমি,
কোনো একদিন পাথরের বুকেও বইবে প্রেমের স্রোতধারা।
লৌহমানবও উন্মত্ত হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করবে,
আরো একটি ছোট্ট চাঁদের উষ্ণ স্পর্শে রোমাঞ্চিত হবার।
মোট পড়েছেনঃ ১,২৫৯জন
আজ পড়েছেনঃ ০জন
আমার তিনটি প্রিয় শব্দ আপনার লেখায় দেখলাম।
ভোর, বিহান আর কোজাগরী।
পাথরের বুকে হাতুড়ি চালালে কান্নাকাটি শুরু না হয়,
একটু খেয়াল রাখতে হবে।
তা দারুণ বলেছেন কিন্তু। তবে ভাঙ্গনের শব্দ অবশ্যই শোনা যাবে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সেদিনের অপেক্ষা সব প্রেমিক প্রেমিকাই কতে, যেদিন পাথরে ফুল ফুটবে। নিজের জন্য অন্যকেউ অধীর আগ্রহে অপেক্ষা করবে।
দারুণ লিখেছেন আপু।
একদম সঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
“তবুও আশাবাদী এক অভাজন প্রেমিকা আমি,” সব আশা ছেড়ে দিয়ে এখানেই থাকি আমি।
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
রক্ত মাংসে গড়া কঠিন হৃৎপিণ্ড তোমার।
সে নবীন কিশোর।
প্রেমিকা আজও খুঁজে প্রেমিকের ভাবার্থ।
বেশ লেখনী দিদি।
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
চমৎকার লেখনী। সাথের ছবিটাও সুন্দর।
কোনো একদিন পাথরের বুকেও বয়বে প্রেমের স্রোতধারা।- এই লাইনে ‘বইবে প্রেমের স্রোতধারা’ হবার কথা।
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু ❤
ঠিক করে নিচ্ছি। কৃতজ্ঞতা অশেষ
ছোট্ট একটা চাঁদের এতো উষ্ণতা কই,
যে শিহরিত করবে তোমার তনু মন!
তবুও আশাবাদী এক অভাজন প্রেমিকা আমি,
ভালোই লিখেন !
সত্যিই তো অভাজন প্রেমিকা থাকে প্রতিক্ষায়
যেমনি থাকে ভাগ্যদেবীর আশায়
চমৎকার বলেছেন। আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
জানতাম পাথরের তৈরি পাথরমানব,
অথবা লোহার তৈরি কোনো লৌহমানব তুমি।
ছোট্ট একটা চাঁদের এতো উষ্ণতা কই,
যে শিহরিত করবে তোমার তনু মন!
তবুও আশাবাদী এক অভাজন প্রেমিকা আমি,
কোনো একদিন পাথরের বুকেও বইবে প্রেমের স্রোতধারা। অসাধারণ হয়েছে।
কৃতজ্ঞতা অশেষ দিদি। আন্তরিক ধন্যবাদ জানবেন
আমি পড়ে পড়ে শিহরিত!
নাইন ইলেভেন খ্যাত বেঞ্জামিন বা কেভিন এলট্রো টমাসের মত মৃত প্রেমিকার সমাধীর পাশে ঘর বেঁধে আজীবন কাটাতে ইচ্ছে হয়।
ওয়াও দুর্দান্ত ইচ্ছে । ভালবাসলে এভাবেই ভাসতে হয়। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
লৌহ মানবদেরও তো রক্ত মাংসে গড়া শরীর, একদিন হয়তো মেয়েটির প্রেম বার্তা ওর কাছে ঠিকই পৌছবে……..শুভ সকাল আপু।
অকবিতার পোষ্টে একটা অমন্তব্য করে গেলাম 😀
অমন্তব্যেও ধন্য আমি। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সে তো পৌঁছাতেই হবে ভাইয়া।
নাছরবান্দা প্রেমিকা বলে কথা😛😛
কোনো একদিন পাথরের বুকেও বয়ে যাক প্রেমের স্রোতধারা।
চমৎকার ছবিতে অসাধারণ লিখেছেন।
এমন হলে- অ কবিতাই ভালো।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
‘জানতাম পাথরের তৈরি পাথরমানব,
অথবা লোহার তৈরি কোনো লৌহমানব তুমি।’
সুন্দর উপমা।
হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন
হাতে হাত… চোখে চোখ, অধরে অধর
বুকের গভীরে শুধু বেজেছিল প্রিয়া
ঝরা পাতা সুরের ঐ সুর – মর্মর
কেঁদেছে হৃদয় মম কাঁদেনি’ক হিয়া ।।
হা হা হা 😀
আপনার সেই প্রণয়ের অংশীদার হলে এই কবিতার জবাব আমি এভাবেই দিতাম❤️❤️❤️
হা হা হা হা
আপনার সেই প্রণয়ের ,,এটা যে আমারই প্রণয় কেনো ভাবছিস হে
পাথরমানব, বা লৌহমানব হোক এমন প্রেমিকার স্পর্শে প্রেমের ফুল ফুটবেই সে বুকে,
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কোনো একদিন পাথরের বুকেও বয়ে যাক প্রেমের স্রোতধারা।
চমৎকার ছবিতে অসাধারণ লিখেছেন।
বেশ ভালো লাগলো অ কবিতা।
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
পাথরের বুকে ফুল ফুটুক, আশা পূর্ণ হোক।
চমৎকার লিখলেন।
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়