শান্তি চুক্তির নামে

দাবার চৌষট্টি ঘরের মত সাদা-কালো কিছু স্বপ্ন ছিলো,
একান্ত কিছু ইচ্ছা জেতার আপ্রান বাসনা;
রাজা-মন্ত্রী, হাতি-ঘোড়া,
সৈন্য-সামন্তর যুদ্ধে তোমার কুটচালে হেরে গেছি;
তুমি খেতাবী দক্ষ দাবাড়ু গ্রান্ডমাষ্টার।

কখনো ছুটে চলো স্পেসশীপের গতিতে,
আমার মনের মধ্যকর্ষন শক্তি ভেদ করে ছিনিয়ে নাও চঁন্দ্রবিজয়ের উল্লাস!
স্যাটেলাইটে বার্তা পাঠাতে থাকো,
ভুল মানুষের বার্তাকক্ষে;
আমার বুকে রেখে যাও নভোচারী বুটের ছাপ।

ভালবাসার স্পর্শে বুকের নগরীতে গড়ে উঠেছে পৃথিবীর ব্যস্ত সভ্যতা,
তোমার কু-মন্ত্রনায় ঘটতে পারে টু ইন টাওয়ার ট্রাজেডি;
কিংবা বাঁধতে পারে সেভিয়েত-জার্মানির রক্তক্ষয়ী যুদ্ধ,
আমার প্রতিরক্ষা ব্যবস্হা গুড়িয়ে দেওয়ার মত শক্তিশালী,
তুমি ভয়ঙ্কর পরমানু অস্ত্র সমৃদ্ধ শক্তিধর অ-বিশ্বাসী বিশ্ব নেত্রী;
যত্নে গড়ে তোলা সভ্যতাকে প্রতারকের হাতে সপে দিতে পারিনা।

শান্তি চুক্তির নামে মুক্ত করে দিয়েছো তোমার সমুদ্রসীমা,
তবুও ও সীমানায় প্রবেশ করতে প্রস্তুত নয় আমার অদক্ষ নৌ-বাহিনীর দুর্বল নৌ-যান;
প্রেমের জলসীমায় লুকায়িত গোপন সাবমেরিনের আঘাতে ডুবে মরার চেয়ে,
অশান্তিতে বেঁচে থেকে শান্তি ফিরানোর নতুন চুক্তি করা যৌক্তিক নয় কী?

মোট পড়েছেনঃ ৯৮৩জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. চমৎকার উপস্থাপন শব্দে চয়নও দারুণ।
    সত্যিই তো! অশান্তিতে বেঁচে থেকে শান্তি ফিরানোর নতুন চুক্তি করা আবশ্যক।

    1. ভিতরে বাহিরে রাস্ট্রে প্রবাসে সর্বত্র অশান্তির ছড়াছড়ি,
      বৈরী পৃথিবীর অশান্তির সাথে শান্তি চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।
      মন্তব্যে কৃতজ্ঞতা রইলো, ভাল থাকুন।

  2. দাবার চৌষট্টি ঘরের মত সাদা-কালো কিছু স্বপ্ন ছিলো,
    একান্ত কিছু ইচ্ছা জেতার আপ্রান বাসনা;
    রাজা-মন্ত্রী, হাতি-ঘোড়া,
    সৈন্য-সামন্তর যুদ্ধে তোমার কুটচালে হেরে গেছি;
    তুমি খেতাবী দক্ষ দাবাড়ু গ্রান্ডমাষ্টার। ভালো লেগেছে

    1. আমি মোটামুটি প্রায় অবসর মুহুর্তে দাবা খেলি,
      অনেককে হারিয়ে দেই অনায়সে;
      কিন্তু আমি জিততে পারিনা আমি হারলেই জিতে যাই।

  3. তোমার কু-মন্ত্রনায় ঘটতে পারে টু ইন টাওয়ার ট্রাজেডি;
    কিংবা বাঁধতে পারে সেভিয়েত-জার্মানির রক্তক্ষয়ী যুদ্ধ,
    আমার প্রতিরক্ষা ব্যবস্হা গুড়িয়ে দেওয়ার মত শক্তিশালী,
    তুমি ভয়ঙ্কর পরমানু অস্ত্র সমৃদ্ধ শক্তিধর অ-বিশ্বাসী বিশ্ব নেত্রী;

    হৃদয়ের রাজ্যে এমনটা সত্যি সম্ভব ।

    দারুন লিখেছেন, নতুনত্বে।

    1. হৃদয়ের ভিতর থেকে আসা ক্রোধগুলো থেকে বিশ্ব নেতাদের রাস্ট্রীয় হামলার সুত্রপাত, ঠিক এভাবেই আমাদের বুকের ভিতর গ্রেনেড বা পরমাণু বোমা বিস্ফোরণ হচ্ছে প্রতিদিন প্রিয় মানুষদের ছলনায়।
      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
      ভাল থাকুন প্রিয় ভাই।

    1. ধন্যবাদ, প্রিয় লেখক।
      ভালবাসা পানির মতই বর্নহীন,
      আমরা চিনি লবনের সাথে চা-পাতা মিশিয়ে যেমন পানিকে চা’য়ে পরিণত করি-এমনি ভাবে প্রেমকে একেক জন একেক ভাবে উপভোগ করে।
      প্রেম পানির মতই বর্ণহীন/গন্ধহীন।

    1. আমরা কমবেশী শান্তির ক্রেতা, শান্তি খুঁজে বেড়াই সর্বত্র শান্তিতো পাইনা শান্তি এখন পেঁয়াজের মত দুর্লভ!
      ধন্যবাদ, ভাল থাকুন।

মন্তব্য করুন