ইঁটকাঠের শহর

ইঁটের গাঁথুনিতে গড়া শহর
তপ্ত পিচঢালা পথ,
চারদিক ঘেরা বহুতল ভবন
যান্ত্রিক শব্দে জনপথ!

পথের ধারে ময়লার স্তুপ
বাতাসে বয়ে দুর্গন্ধ,
বৃষ্টিতে ভিজে দূষিত পরিবেশ
শহরবাসীর দম বন্ধ!

চৈত্রের কাঠফাটা রোদের তাপ
পথে উড়ে ধূলিকণা
দূষিত পরিবেশ দূষিত বায়ুতে
শহর পরিপূর্ণ ষোলআনা।

ইঁট- কাঠে গড়া শহরে আজ
নদীর কান্না শুনি,
কাঁদে গাছগাছালি কাঁদে পাখি
শুনি ধ্বংসের জয়ধ্বনি!

 

ছবি ইন্টারনেট থেকে।

মোট পড়েছেনঃ ৮১৬জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. ইঁট- কাঠে গড়া শহরে আজ
    নদীর কান্না শুনি,
    কাঁদে গাছগাছালি কাঁদে পাখি
    শুনি ধ্বংসের জয়ধ্বনি!

    ভাই- পানি নিষ্কাশনের ড্রেন দখল/ বেদখল-

    সবুজ বাঁচবে কি দিয়ে !

    চমৎকার হইছে

    1. তাইতো দেখা দিচ্ছে পরিবেশ দূষণ সহ নানা রোগব্যাধির পাদুর্ভাব।
      মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।

    1. আমরা যাঁরা শহরে বসবাস করছি, সবাই সবদিক থেকেই অশান্তিতে আছি। শহরবাসীর শান্তি নেই!
      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় রেজওয়ান দাদা।

  2. ইঁট- কাঠে গড়া শহরে আজ
    নদীর কান্না শুনি,
    কাঁদে গাছগাছালি কাঁদে পাখি
    শুনি ধ্বংসের জয়ধ্বনি!
    দাদা প্রত্যেকটা লাইনই অনবদ্য বাস্তব উপলব্ধি।
    চমৎকার লিখেছেন শ্রদ্ধে দাদা, শুভেচ্ছাও ভালোবাসা নিবেন।

  3. পড়েছ সকালেই মন্তব্য দেওয়ার মন জোটেনি। এই ইট পাথরে শহরের সাথে মানুষের মনো ইট পাথরের ন্যায় বেহুশ, অমানুষ ও আবেহীন হয়ে গেছে।
    ভালই লাগ্ল দাদা বাবু।

  4. পথের ধারে ময়লার স্তুপ
    বাতাসে বয়ে দুর্গন্ধ,
    বৃষ্টিতে ভিজে দূষিত পরিবেশ
    শহরবাসীর দম বন্ধ!

    এইটা খুবই বিরক্তিকর যেন দম বন্ধ হয়ে আসে।চমৎকার ছন্দময় কবিতা।

  5. দমবন্ধ শহরে ইট-পাথরের আড়ালে প্রকৃতি নিরবে কাঁদে। সেই কান্নার শব্দ গাড়ির হর্ণের সাথে সাথেই মিলিয়ে যায়। এখানের গাছ-গাছালি তাদের রঙ হারায়, রঙ্গীন বাতির আলোতে ফুলের রঙে ভিন্নতা আসে। এটাই শহুরে জীবন, এভাবেই বেঁচে থাকা।

মন্তব্য করুন